Home ইন্টারন্যাশনাল ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানে এবার লক্ষ্য সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্র

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানে এবার লক্ষ্য সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্র

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনও ইরানের অবশিষ্ট অবকাঠামো ধ্বংস শুরু করেনি। এবার লক্ষ্যবস্তু হবে সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্র।

শুক্রবার (৩ এপ্রিল) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমাদের সামরিক বাহিনী—বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী—এখনও ইরানে যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরু করেনি। সেতু পরবর্তী লক্ষ্য, তারপর বিদ্যুৎকেন্দ্র। নতুন নেতৃত্ব জানে কী করতে হবে, এবং তা খুব দ্রুত করতে হবে।”

তিনি আরও লিখেছেন, “ইরানের সবচেয়ে বড় সেতু ধসে পড়েছে, আর কখনো ব্যবহার করা যাবে না। আরও অনেক কিছু আসছে।” ট্রাম্প ইরানের নেতৃত্বকে সতর্ক করে বলেছেন, “চুক্তি করার সময় এসেছে, এখনই। না হলে যা অবশিষ্ট আছে তাও আর থাকবে না।”

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, চুক্তি না হলে ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র একসঙ্গে ‘খুব শক্তভাবে’ আঘাত করা হবে। তিনি বলেছেন, আগামী দুই-তিন সপ্তাহ ইরানকে ‘খুব শক্তভাবে’ আঘাত করা হবে এবং দেশটিকে ‘পাথর যুগে’ ফিরিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) তেহরান-করাজ সড়কের বিখ্যাত বি-১ সেতুতে (ইরানের অন্যতম বড় সেতু) যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা হয়। এতে অন্তত ৮ জন নিহত ও ৯৫ জন আহত হয়েছেন। ট্রাম্প এই হামলার ভিডিও শেয়ার করে বলেছেন, এটি শুরু মাত্র।

চলমান যুদ্ধ ৩৫ দিনে পৌঁছেছে (২৮ ফেব্রুয়ারি থেকে শুরু)। এতে ইরানে ব্যাপক হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যুদ্ধ শেষের কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রায় পূরণের পথে, তবে চুক্তি না হলে আরও তীব্র আক্রমণ চলবে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version