Home ইন্টারন্যাশনাল জেলেনস্কির ভাষা অশোভন, আলোচনার মানে নেই: পুতিন

জেলেনস্কির ভাষা অশোভন, আলোচনার মানে নেই: পুতিন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের আহ্বান নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, আপাতত জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের কোনো মানে নেই। তিনি মনে করেন শান্তি আলোচনা ধাপে ধাপে হওয়া উচিত। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জেলেনস্কি বৃহস্পতিবার একটি খোলা চিঠিতে পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান এবং যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়া উচিত নয় এবং আন্তর্জাতিক মনোযোগের অপেক্ষায় না থেকে এখনই সমাধানের পথে যেতে হবে। চিঠিতে তিনি কিছু বিষয়ে দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন, কিছু ক্ষেত্রে বিদ্রূপাত্মক সুর ব্যবহার করেছেন।

ফলে এই চিঠিকে ‘অশোভন’ বলে উল্লেখ করে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন পুতিন। তিনি বলেন, ‘আগে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমঝোতার ভিত্তি তৈরি করতে হবে, তারপরই সাক্ষাৎ সম্ভব।’ তার মতে, সাময়িক যুদ্ধবিরতি কেবল ইউক্রেনকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ দেবে।

পুতিন আরও বলেন, ‘রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান শেষ করবে না। ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় কয়েকটি অঞ্চল থেকে সরে যেতে হবে এবং সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা ত্যাগ করতে হবে।’

জবাবে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া আবারও যুদ্ধকেই বেছে নিচ্ছে এবং বহু মানুষ আন্তর্জাতিকভাবে পুতিনের অবস্থানে হতাশ হয়েছে।’ তিনি অভিযোগ করেন, পুতিন শান্তি চান না।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘দুই নেতার মধ্যে সরাসরি বৈঠক হলে তা ইতিবাচক হবে।’

অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়েছে। ইউক্রেন দাবি করেছে, তারা কৃষ্ণসাগর ও আজভ সাগরে রাশিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে যাতায়াত করা কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে, যেগুলো অবৈধভাবে শস্য ও জ্বালানি পরিবহন করছিল।

রাশিয়ার হামলায় ইউক্রেনে একদিনে অন্তত তেরো জন নিহত এবং সত্তর জনের বেশি আহত হয়েছে বলে জানানো হয়েছে। কিয়েভের বাইরে একটি দুগ্ধ কারখানায় হামলায় চারজন নিহত হন এবং খেরসনে জ্বালানি কেন্দ্রে ড্রোন হামলায় এক নারীর মৃত্যু হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় শান্তি আলোচনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version