Home বাংলাদেশ জেট ফুয়েলের দামে রেকর্ড উল্লম্ফন: তিন মাসে বেড়েছে ১৪০ শতাংশ

জেট ফুয়েলের দামে রেকর্ড উল্লম্ফন: তিন মাসে বেড়েছে ১৪০ শতাংশ

অনলাইন ডেস্ক : দেশের এভিয়েশন খাতে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দামে রেকর্ড ভাঙা উল্লম্ফন ঘটেছে। মাত্র তিন মাসের ব্যবধানে এই জ্বালানির দাম বেড়েছে প্রায় ১৪০ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম যেখানে ৯৪ টাকা ৯৩ পয়সা ছিল, এপ্রিল মাসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২২৭ টাকা ৮ পয়সায়।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের বাজারে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে।

তিন মাসের তুলনামূলক চিত্র
বিইআরসি-র পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরুতে জেট ফুয়েলের দাম অনেকটা সহনীয় পর্যায়ে ছিল। জানুয়ারি মাসে প্রতি লিটার তেলের দাম ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। ফেব্রুয়ারি মাসেও দাম ছিল স্থিতিশীল; সে সময় মাত্র ১৯ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ৯৫ টাকা ১২ পয়সা।

ফেব্রুয়ারির শেষভাগ থেকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে মার্চ মাসে। প্রথম দফায় ৯৫ টাকা ১২ পয়সা থেকে একলাফে দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়। পরিস্থিতি আরও জটিল হলে ২৪ মার্চ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিলে তা আরও বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছাল।

জেট ফুয়েলের এই লাগামহীন মূল্যবৃদ্ধিকে দেশের এভিয়েশন খাতের জন্য ‘অত্যন্ত ক্ষতিকর ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটি এই সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানির এই উচ্চমূল্য বিমান ভাড়ায় বড় ধরনের প্রভাব ফেলবে, যা যাত্রী ও পর্যটন খাতের জন্য চরম নেতিবাচক হতে পারে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version