Thursday, April 16, 2026
Thursday, April 16, 2026
Home বাংলাদেশ জনগণের আস্থা রক্ষায় সেনাবাহিনী অগ্রণী ভূমিকায় রয়েছে: প্রধান উপদেষ্টা

জনগণের আস্থা রক্ষায় সেনাবাহিনী অগ্রণী ভূমিকায় রয়েছে: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : দেশ পুনর্গঠন ও ২০২৪-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সশস্ত্র বাহিনীর অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের আস্থা রক্ষায় সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকায় রয়েছে। তিনি বলেন, আসন্ন নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্ব দেখাতে হবে। এ সময় দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর চলমান ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এ কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে।

অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস দেশের মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক রাজনৈতিক উত্তরণ এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন- তিনটি বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। বিকাল ৪টায় অনুষ্ঠিত এ সংবর্ধনায় তিন বাহিনীর প্রধান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, শান্তিরক্ষী সদস্যদের পরিবারবর্গসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণের শুরুতেই ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন। পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সকল বীরদের স্মরণ করেন। পাশাপাশি তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত, আহত এবং অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের জন্য দেশ পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্ম মুক্তিযুদ্ধের রণাঙ্গনে। ২৫ মার্চের রাত থেকেই মুক্তিযোদ্ধা সৈনিকদের সংগ্রাম শুরু হয় এবং ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন চূড়ান্ত রূপ পায়। তিনি বলেন, ১৯৭১-এর যৌথ অভিযানই ১৬ ডিসেম্বরের বিজয় নিশ্চিত করেছিল- যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

RELATED ARTICLES

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ‘লিডারস’ ক্যাটাগরিতে...

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক : নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’...

রাত পোহালেই পহেলা বৈশাখ: বর্ষবরণের প্রাণের উৎসব

অনলাইন ডেস্ক : নতুন বছরের আগমনীসুর যেন ইতোমধ্যেই ভেসে উঠেছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আগামীকাল শুরু হচ্ছে নতুন প্রাণের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এই যুদ্ধ বিশ্বকে নিরাপদ স্থানে...

ইরানের সঙ্গে চুক্তির ‘সম্ভাবনা নিয়ে আশাবাদী’ যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার আলোচনা পাকিস্তানে হবে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট...

Recent Comments