Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানের পারমাণু ইস্যুর রাজনৈতিক সমাধান চায় রাশিয়া

ইরানের পারমাণু ইস্যুর রাজনৈতিক সমাধান চায় রাশিয়া

অনলাইন ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আবারও গত জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মস্কোতে এক সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক কর্মসূচির ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) রুশ সংবাদ সংস্থা তাস বলছে, সাম্প্রতি রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচি এবং সংশ্লিষ্ট আলোচনার বিষয় উঠে আসে। এ প্রসঙ্গে জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়ে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন যে, মস্কো বারবার পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ‘সামরিক পদক্ষেপের’ বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলিতে যে কোনও সামরিক আক্রমণ ‘অগ্রহণযোগ্য’।

জাখারোভা উল্লেখ করেন, আত্মরক্ষার দাবি তুলে যুক্তরাষ্ট্র যে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে, তা শুধু আন্তর্জাতিক অ-বিস্তার ব্যবস্থাকে গভীর সংকটে ঠেলে দেয়নি, বরং পরমাণু অস্ত্র নিয়ে করা এনপিটি চুক্তির নীতিমালাকেও ক্ষতিগ্রস্ত করেছে।

রুশ এই কূটনৈতিক আরও বলেন, কিছু বিদেশি পক্ষ ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলেও তেহরান এখনো সংলাপকেই অগ্রাধিকার দিচ্ছে এবং মনে করে যে পারস্পরিক উদ্বেগ বিবেচনায় নিয়ে সমান মর্যাদার আলাপ-আলোচনার ভিত্তিতেই জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা সম্ভব।

জাখারোভা আরও উল্লেখ করেন, আলোচনা পুনরায় শুরু করতে হলে ইরানকে অবশ্যই ‘গুরুতর নিশ্চয়তা’ পেতে হবে যে তাদের পরমাণু স্থাপনাগুলো আর কখনো ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার লক্ষ্যবস্তু হবে না।

তিনি আরও জোর দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির ভাষা বাদ দিয়ে ইরানের সঙ্গে আবারও কূটনীতির পথে ফিরতে হবে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

RELATED ARTICLES

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগে পেন্টাগন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির ঝুঁকি এতটাই...

জেলেনস্কির ভাষা অশোভন, আলোচনার মানে নেই: পুতিন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের আহ্বান নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আপাতত জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের কোনো মানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগে পেন্টাগন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির ঝুঁকি এতটাই...

জেলেনস্কির ভাষা অশোভন, আলোচনার মানে নেই: পুতিন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের আহ্বান নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আপাতত জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের কোনো মানে...

Recent Comments