Monday, May 25, 2026
Monday, May 25, 2026
Home কমিউনিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন-এর মহান বিজয় দিবস উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন-এর মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা এর উদ্যোগে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর, শনিবার, টরন্টোর ৩০৯৮ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংগঠনের প্রথম সহ-সভাপতি এস বি এ আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান তারেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় এলামনাই সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল মহান বিজয়ের নানা দিক তুলে ধরেন এবং এই বিজয়ের পেছনে থাকা দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তব্য পর্বের এক পর্যায়ে যুক্তরাজ্যে অবস্থানরত সংগঠনের সভাপতি ড. মো. হুমায়ুন কবির ভিডিও কলে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

বক্তারা উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের মহান বিজয়।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ এম এম তোহা, মাহবুব কামাল, আফিফা খান, মুশফিকুর রহমান আকন্দ, মাহতাব উদ্দিন শাওন, অ্যাডভোকেট কুতুব উদ্দিন ও শেখ জসিম উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোশারফ হোসেন, আজিজুর রহমান প্রিন্স, অ্যাডভোকেট শহীদুল্লাহ এবং মো. হাসান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আতোয়ার রহমান ও মাহমুদ হাসান খোকন।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বীর মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীরের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শেষে সভাপতি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। সভা শেষে সকলে একসঙ্গে নৈশভোজে অংশ নেন।

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

Recent Comments