Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Home ইন্টারন্যাশনাল গাজায় ভারী বৃষ্টিপাতে দুর্ভোগ চরমে, হাজার হাজার তাঁবু প্লাবিত

গাজায় ভারী বৃষ্টিপাতে দুর্ভোগ চরমে, হাজার হাজার তাঁবু প্লাবিত

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় নিম্নচাপের ফলে বুধবার (১০ ডিসেম্বর) ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়ের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। আনাদোলু এজেন্সির একজন প্রতিবেদক জানিয়েছেন, কিছু তাঁবুর ভেতরে পানির স্তর ৪০ সেন্টিমিটার ছাড়িয়ে গেছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল একটি ভিডিও বিবৃতিতে খারাপ আবহাওয়ার ফলে আসন্ন মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন। পূর্বাভাস অনুসারে, গাজায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাসাল বলেন, গাজা এখনো তীব্র মানবিক সংকটের মুখোমুখি। এই অঞ্চলের ২৪ লাখ বাসিন্দার চাহিদা পূরণে অনেক কম সহায়তা প্রবেশ করছে। তিনি মানবিক সাহায্যের অবাধ প্রবেশের জন্য অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার গাজা সরকারের মিডিয়া অফিস সতর্ক করে দিয়েছিল, বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একটি নিম্নচাপ বয়ে যাবে এবং লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ হুমকির মুখে পড়বে।

গাজার মিডিয়া অফিসের পূর্ববর্তী তথ্য অনুসারে, দুই বছরের গণহত্যার যুদ্ধে ইসরায়েল ব্যাপক অবকাঠামো ধ্বংস করে ফেলায় হাজায় সবচেয়ে মৌলিক জিনিস আশ্রয়-এর চাহিদা সবচেয়ে বেশি। অঞ্চলটিতে প্রায় ৩ লাখ তাঁবু প্রয়োজন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনের প্রায় ৭০ বিলিয়ন ডলার খরচ হবে। গণহত্যার এই যুদ্ধে ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারেরও বেশি আহত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

RELATED ARTICLES

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, ২২ সেনাসহ নিহত ২৫৫

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিন ধরে চলমান সামরিক অভিযানে ১৯৭ জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তায় দায়িত্ব পালনকালে প্রাণ...

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এ জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার...

জাপানে ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : জাপানে গত দুই সপ্তাহের ভারী তুষারপাতে অন্তত ৩০ জন মারা গেছেন। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে জমে থাকা তুষার সরাতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে কারিনা কাপুর খানকে নিয়ে আলোচনার শেষ নেই। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় কি তাকে অন্যদের...

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, ২২ সেনাসহ নিহত ২৫৫

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিন ধরে চলমান সামরিক অভিযানে ১৯৭ জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তায় দায়িত্ব পালনকালে প্রাণ...

আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ...

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এ জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার...

Recent Comments