Sunday, May 24, 2026
Sunday, May 24, 2026
Home ইন্টারন্যাশনাল ৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই।

সেই আবহে ভারত সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আমেরিকান পণ্য কিনতে প্রতিশ্রুতি দিয়েছে ভারত। ৫০ হাজার কোটি মার্কিন ডলারের মার্কিন পণ্য কিনবে তারা।

ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যিক পথ সুগম করার ক্ষেত্রে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের প্রশংসা করেন রুবিও।

একই সঙ্গে জানান, সার্জিও ছাড়াও মার্কিন কূটনীতিকদের ভূমিকাও প্রশংসনীয়। রোববার এক্স পোস্টে রুবিও লেখেন, তাদের (সার্জিও এবং মার্কিন কূটনীতিক) অসাধারণ কাজের জন্য আগামী পাঁচ বছরে জ্বালানি, প্রযুক্তি এবং কৃষিখাতে ৫০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

চার দিনের সফরে ভারতে এসেছেন রুবিও। শনিবার প্রথমে তিনি কলকাতায় আসেন। কয়েক ঘণ্টার কলকাতা সফর সেরে উড়ে যান দিল্লিতে।

সেখানে সেবাতীর্থে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে যেমন ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে, তেমনই উঠেছে জ্বালানি সহযোগিতা প্রসঙ্গও।

বৈঠক প্রসঙ্গে মোদি জানান, রিবিওর সঙ্গে ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। শুধু তা-ই নয়, আলোচনায় উঠে এসেছে বৈশ্বিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও।

রুবিও তার পোস্টে লেখেন, আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং জ্বালানি খাতে দু’দেশের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি। জ্বালানি সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করার বিষয় নিয়েও কথা হয়েছে।

একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে হোয়াইট হাউসে যাওয়ার জন্য মোদিকে আমন্ত্রণ জানান রুবিও।

পশ্চিম এশিয়ায় সঙ্কটের আবহে রুবিয়োর ভারত সফরের কূটনৈতিক গুরুত্বও রয়েছে। ভারত বরাবর আলোচনার মাধ্যমে পশ্চিম এশিয়ায় সমস্যার সমাধান এবং শান্তি স্থাপনের পক্ষে কথা বলেছে।

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলেও বার বার দাবি জানিয়েছে নয়াদিল্লি।

RELATED ARTICLES

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ‌‌‘বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালানোর অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড...

ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

অনলাইন ডেস্ক : গাজার ত্রাণবাহী নৌবহরে অংশ নেওয়া ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের ওপর দুর্ব্যবহার এবং তাদের হেনস্থা করার জেরে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী...

হোয়াইট হাউজের কাছে ফের গোলাগুলি, বন্দুকধারী নিহত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের কাছে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এক ব্যক্তি সেখানকার নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ‌‌‘বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালানোর অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড...

ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

অনলাইন ডেস্ক : গাজার ত্রাণবাহী নৌবহরে অংশ নেওয়া ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের ওপর দুর্ব্যবহার এবং তাদের হেনস্থা করার জেরে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী...

Recent Comments