Home কমিউনিটি কানাডার স্কুলে ভাল্লুকের হামলা, শিক্ষার্থী-সহ আহত ১১

কানাডার স্কুলে ভাল্লুকের হামলা, শিক্ষার্থী-সহ আহত ১১

অনলাইন ডেস্ক : আতঙ্ক ছড়াল কানাডার একটি স্কুলে। হঠাৎই স্কুল চত্বরে ঢুকে পড়ে একটি ভাল্লুক। ওই ভাল্লুকের আক্রমণে আহত হয়েছে শিক্ষক এবং শিক্ষার্থী-সহ ১১ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ওই স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে ভাল্লুকটিকে খুঁজে বার করার চেষ্টা করছেন প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তারা। কী ভাবে স্কুলের মধ্যে ভাল্লুকটি ঢুকে পড়ে তাও জানার চেষ্টা করছেন তারা।

বিবিসি সূত্রে খবর, স্থানীয় সময়,বৃহস্পতিবার বিকেলে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বেলা কুলা শহরের একটি হাঁটার পথে এই ঘটনাটি ঘটে। ওই স্কুলটি ভ্যাঙ্কুভার থেকে ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। নাক্সালক নেশন জানিয়েছে যে হামলা করার পরে পালিয়ে গিয়েছে ওই আক্রমণাত্মক ভাল্লুকটি। ঘটনাস্থলে আছেন পুলিশ এবং সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। এর পরেই স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। তাদের বাড়ির মধ্যে থাকার এবং ওই রাস্তার আশেপাশে না আসার জন্যও বলা হয়েছে।

সেখানকার জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের মুখপাত্র ব্রায়ান টোয়েটস জানিয়েছেন, ওই ভাল্লুকের আক্রমণে দু;জন গুরুতর আহত হয়েছে। দু’জনের অবস্থা গুরুতর। বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ভেরোনিকা শুনার নামের এক অভিভাবক জানান, রাস্তায় ভাল্লুকটিকে আসতে দেখে অনেক লোক আক্রমণ থামানোর চেষ্টা করেছিলেন। তিনি জানান তার ১০ বছর বয়সী ছেলে আলভারেজও আক্রমণের শিকার হয়েছে। ওই প্রাণীটি এত কাছে চলে এসেছিল যে তাকে দেখেই ভয় পেয়ে যায় শিক্ষার্থীরা। ওই ভাল্লুকটি এক জন শিক্ষককেও ধাক্কা মেরে ফেলে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার পরে স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে।

RELATED ARTICLES

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments

Exit mobile version