Home কমিউনিটি কানাডায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

কানাডায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

অনলাইন ডেস্ক : কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি উচ্চবিদ্যালয় ও একটি আবাসিক ভবনে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারীদের হামলার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ছয়জনের মরদেহ উদ্ধার করে। এ সময় বহু মানুষকে আহত অবস্থায় পাওয়া যায়। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। গুরুতর বা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া অন্তত ২৫ জনকে অপ্রাণঘাতী আঘাত নিয়ে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি বাসভবন থেকে অতিরিক্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে, আর কেউ আহত হয়েছেন বা ঘটনার সঙ্গে জড়িত আছেন কি না।

পুলিশ বলেছে, বর্তমানে জনসাধারণের জন্য কোনো চলমান হুমকি নেই এবং আর কোনো সন্দেহভাজনও নেই। বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার যে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, তা বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রত্যাহার করা হয়।

প্রাদেশিক তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। মর্মান্তিক এ ঘটনার পর সেকেন্ডারি ও এলিমেন্টারি-দুটি স্কুলই সপ্তাহের বাকি সময় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন

RELATED ARTICLES

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়ালো, এশিয়াজুড়ে শেয়ারবাজারে বড় ধস

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্রতর হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম এবং একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। ইরানের সঙ্গে...

মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে অপেক্ষায় আছে আমাদের সৈন্যরা

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানে আসার অপেক্ষায় আছে তাদের সেনারা। তিনি বলেছেন, তাদের সেনারা প্রস্তুত...

দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান, শবেকদর, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন বন্ধ থাকার পর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়ালো, এশিয়াজুড়ে শেয়ারবাজারে বড় ধস

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্রতর হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম এবং একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। ইরানের সঙ্গে...

মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে অপেক্ষায় আছে আমাদের সৈন্যরা

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানে আসার অপেক্ষায় আছে তাদের সেনারা। তিনি বলেছেন, তাদের সেনারা প্রস্তুত...

দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান, শবেকদর, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন বন্ধ থাকার পর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ...

চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান (সেনাপ্রধান) লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান...

Recent Comments

Exit mobile version