Home ইন্টারন্যাশনাল ‘ইসরায়েল মানবতার জন্য অভিশাপ’, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীকে জবাব দিলেন নেতানিয়াহু

‘ইসরায়েল মানবতার জন্য অভিশাপ’, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীকে জবাব দিলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলা থামায়নি বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। সাম্প্রতিক এই ব্যাপক বিমান হামলার প্রেক্ষিতে আসিফ ইসরায়েলকে ‘অশুভ’ ও ‘মানবতার জন্য অভিশাপ’ বলে অভিহিত করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। খবর তুর্কি গণমাধ্যম আনাদোলু আজান্সির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে খাওয়াজা আসিফ বলেন, ‘ইসলামাবাদে আলোচনা চলাকালীন সময়েও ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা অব্যাহত রেখেছে।’

এছাড়া তিনি অভিযোগ করেন, লেবাননে গণহত্যা চালানো হচ্ছে এবং নিরীহ মানুষ নিহত হচ্ছেন। আসিফ আরও বলেন, ‘প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন; রক্তপাত থামছেই না।’

পাকিস্তানি প্রতিরক্ষমন্ত্রী আরও মন্তব্য করেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকারীরা ‘জাহান্নামে যাক’।

এর জবাবে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, আসিফের এই বক্তব্য ইসরায়েলকে ধ্বংস করার আহ্বানের সামিল।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েল ধ্বংসের আহ্বান অত্যন্ত নিন্দনীয়। কোনো সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়, বিশেষ করে এমন একটি দেশের ক্ষেত্রে, যারা নিজেকে শান্তির নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যস্থতায় পাকিস্তান মূল ভূমিকা রেখেছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান ও তেহরান দাবি করলেও ওয়াশিংটন ও তেল আবিব বলছে, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বুধবার থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১,১৫০ জন আহত হয়েছেন। এছাড়া গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে মোট ১,৮৮৮ জন নিহত এবং ৬,০৯২ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

 

RELATED ARTICLES

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ‌‌‘বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালানোর অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

Recent Comments

Exit mobile version