Home ইন্টারন্যাশনাল ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের বিদ্রোহীরা

ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ শনিবার (২৮ মার্চ) সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুতিরা। এতে ইসরায়েলের বেরসেবা এবং এর আশপাশের অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ইসরায়েলের ‘স্পর্শকাতর সামরিক স্থাপনা’ লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে একটি মিসাইল ছোড়া হয়েছিল। যেটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

গতকাল হুতিরা হুঁশিয়ারি দিয়েছিল, যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কোনো দেশ যোগ দেয় এবং লোহিত সাগর থেকে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবে। এর একদিন পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের শক্তিশালী এ বিদ্রোহী গোষ্ঠী।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধে হুতিদের যোগদানের মাধ্যমে আঞ্চলিক যুদ্ধ বাধার শঙ্কা বেড়েছে। কারণ হুতিরা ইয়েমেনের বাইরেও অনেক দূরে আঘাত হানতে পারে এবং আরব উপত্যকায় জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।

লেবানন ও ইরাকে থাকা ইরানের মিত্র গোষ্ঠীগুলো ইতিমধ্যে যুদ্ধে যোগ দিয়েছে। সর্বশেষ যোগ দিলো হুতিরা।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলেও এতদিন তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেয়নি।

হুতিরা ইয়েমেনের এমন অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে যেখান থেকে লোহিত সাগরের জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে পারে।

এদিকে হুতি বিদ্রোহীদের প্রধান নেতা গতকাল এক বক্তব্যে বলেন, লোহিত সাগরকে ইরান ও কোনো মুসলিম দেশের বিরুদ্ধে হামলায় ব্যবহার করতে দেবেন না তারা।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version