Home ইন্টারন্যাশনাল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে দাবি করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩৯ দিনের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ‘সম্পূর্ণ এবং সর্বাত্মক’ বিজয়ী দাবির প্রেক্ষিতেই মস্কোর পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘আরও আক্রমণাত্মক হওয়া, আরও আগ্রাসী হওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে আরও সক্রিয় থাকা এবং ‘জয়’ খুব কাছেই- এই ধরনের যেসব বক্তব্য দেওয়া হচ্ছিল, সেই অবস্থান আবারও শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। একই সঙ্গে এমন একমুখী, আক্রমণাত্মক ও উসকানিহীন হামলার কৌশলও ব্যর্থ হয়েছে।’

জাখারোভা আরও বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন অবিলম্বে বন্ধ করা এবং একটি ‘প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ শুরু করার প্রয়োজনীয়তার কথা বলে আসছে। পাশাপাশি, এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই বলেও মনে করে মস্কো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিন যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, যুক্তরাষ্ট্র এখন ইউক্রেন বিষয়ে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য সময় ও সুযোগ পাবে।

সাংবাদিকদের সঙ্গে এক টেলিফোন আলাপে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রাশিয়া আশা করে যে শান্তি আলোচনা অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যোগাযোগ হবে’।

এছাড়াও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা পরিষদের উপ-সভাপতি দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই যুদ্ধবিরতি প্রমাণ করে যে ‘সাধারণ জ্ঞানের’ জয় হয়েছে, কিন্তু ভবিষ্যতে ‘তেল আর সস্তা হবে না’।

এদিকে গত ৩৯ দিন ধরে যুদ্ধ করার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। উভয় পক্ষই এখন দাবি করছে, যুদ্ধে তাদের বিজয় হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে মূলত ইরানই যুদ্ধবিরতির এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এই চুক্তি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, এই যুদ্ধবিরতিকে তারা ‘ইরানের বিজয়’ হিসেবে দেখছে।

পরিষদ জোর দিয়ে উল্লেখ করেছে যে, এটি যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি নয়, বরং স্থায়ী সমাধানের দিকে একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র।

পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতায়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অস্থায়ী বোঝাপড়া গড়ে উঠেছে। ইরানের বিবৃতিতে পাকিস্তানের এই ভূমিকার প্রশংসা করা হয়েছে।

চুক্তি অনুসারে, স্থায়ী যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে ইসলামাবাদে। আগামী শুক্রবার (১০ এপ্রিল) থেকে এই বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষের প্রতিনিধিরা সেখানে মুখোমুখি বসে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজবেন।

অন্যদিকে, ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতির পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত বিজয় হয়েছে।

মঙ্গলবার ইরান যুদ্ধবিরতিতে সম্মতি জানানোর পর এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এটা আমাদের সম্পূর্ণ এবং সর্বাত্মক বিজয়… একদম শতভাগ। এ ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই’।

এছাড়াও হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের একটি বিজয় বলে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, আমরা ৩৮ দিনে আমাদের মূল সামরিক লক্ষ্য অর্জন করেছি এবং তা অতিক্রমও করেছি।

লেভিট বলেন, আমাদের সামরিক বাহিনীর সাফল্য সর্বোচ্চ দর কষাকষির সুযোগ তৈরি করেছিল। এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলকে কঠিন আলোচনায় বসতে সক্ষম করেছে এবং সেই আলোচনা এখন একটি কূটনৈতিক সমাধান ও দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলে দিয়েছে।

হুঁশিয়ারির সুরে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি আরও বলেছেন, মার্কিন স্বার্থ সফলভাবে এগিয়ে নিতে এবং শান্তি স্থাপনে প্রেসিডেন্ট ট্রাম্পের সক্ষমতাকে কখনো অবমূল্যায়ন করবেন না।

সূত্র: আনাদোলু, আলজাজিরা

RELATED ARTICLES

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : যেসব দেশ ইরানের কাছে সামরিক অস্ত্র বিক্রি বা সরবরাহ করবে, তাদের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি...

যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লেবাননে তা মানছে না দখলদার ইসরায়েল। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায়...

শুক্রবার ইসলামাবাদে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার মধ্যে অবশেষে স্বস্তির বার্তা মিলেছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তেহরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরচেনা রূপে প্রীতি জিনতা, নজর কাড়ল কোটি টাকার বিলাসবহুল ঘড়ি

বিনোদন ডেস্ক : আইপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচে যখন মাঠ আর গ্যালারি জুড়ে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে, ঠিক সেই সময়েই উপস্থিত হয়ে সবার নজর কাড়লেন বলিউড তারকা...

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

অনলাইন ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সহজ করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বুধবার...

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : যেসব দেশ ইরানের কাছে সামরিক অস্ত্র বিক্রি বা সরবরাহ করবে, তাদের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি...

যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লেবাননে তা মানছে না দখলদার ইসরায়েল। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায়...

Recent Comments

Exit mobile version