Home ইন্টারন্যাশনাল ইরান যুদ্ধের কারণে খাদ্য সংকটের সম্মুখীন যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে খাদ্য সংকটের সম্মুখীন যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধের প্রভাব ইউরোপেও পড়তে শুরু করেছে। যুক্তরাজ্যে কার্বন ডাই-অক্সাইডের সম্ভাব্য ঘাটতির কারণে মাংস প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে পানীয় শিল্প পর্যন্ত বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে গ্রীষ্মজুড়ে খাদ্য সরবরাহে চাপ পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ইরান যুদ্ধের কারণে যুক্তরাজ্যে আসন্ন গ্রীষ্মে খাদ্যসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে কার্বন ডাই-অক্সাইড ঘাটতি তৈরি হলে মুরগি, শূকরের মাংস এবং কার্বনেটেড পানীয়ের সরবরাহ কমে যেতে পারে। মূলত যুদ্ধের কারণে সরকারের ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ নিয়ে প্রস্তুত করা গোপন পরিকল্পনায় এমন তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, ১০ নং ডাউনিং স্ট্রিট, অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা ‘এক্সারসাইজ টার্নস্টোন’ নামে একটি মহড়ায় অংশ নিয়ে যুদ্ধের প্রভাব ব্রিটিশ শিল্পে কীভাবে পড়তে পারে তা নিয়ে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি পর্যালোচনা করেন।

দ্য টাইমসের হাতে আসা এই পরিকল্পনায় ধরে নেয়া হয়েছে— আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত হরমুজ প্রণালি না খুললে এবং যুদ্ধ শেষের কোনও চুক্তি না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। কৃষকদের সম্ভাব্য বিঘ্নের বিষয়ে সতর্ক করা হয়েছে এবং ইতোমধ্যে কর বাড়ার চাপে থাকা সেবা খাত সবচেয়ে আগে কার্বন ডাই-অক্সাইড সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কারণ, মুরগি ও শূকর জবাইয়ের প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয় এবং পানীয়তে গ্যাস তৈরি করতেও এটি ব্যবহার করা হয়। এছাড়া সালাদ, প্যাকেটজাত মাংস ও কেকের মতো খাদ্যের সংরক্ষণকাল বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মকর্তারা আরও মনে করছেন, কার্বন ডাই-অক্সাইড সরবরাহ ভেঙে পড়লে প্রাণহানির ঝুঁকিও তৈরি হতে পারে। কারণ, রক্ত, অঙ্গ ও ভ্যাকসিন ঠান্ডা রাখতে ব্যবহৃত ড্রাই আইস তৈরিতেও এটি প্রয়োজন। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কার্বন ডাই-অক্সাইড সরবরাহ বর্তমানের মাত্র ১৮ শতাংশে নেমে আসতে পারে, তখন উৎপাদন বাড়াতে অন্যান্য শিল্পকারখানাকে তাদের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হতে পারে।

এ ক্ষেত্রে কারখানাগুলোকে সহযোগিতায় বাধ্য করতে জরুরি আইন আনার বিষয়েও আলোচনা হয়েছে। আর সম্ভাব্য ওই আইনে মূল উৎপাদন বন্ধ রাখার বিনিময়ে কারখানাগুলোকে ক্ষতিপূরণ দেয়া হতে পারে।

এছাড়া সবচেয়ে খারাপ পরিস্থিতির চিত্রে আরও ধরা হয়েছে যে যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়া এবং উচ্চ গ্যাসমূল্যের কারণে ইউরোপজুড়ে অ্যামোনিয়া ও সার উৎপাদন কমে যাওয়া। অ্যামোনিয়া ও সারের উপজাত হিসেবে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়।

তবে গুরুতর খাদ্যসংকট হওয়ার আশঙ্কা না থাকলেও সুপারমার্কেটে পণ্যের বৈচিত্র্য কমে যেতে পারে। যুদ্ধের অর্থনৈতিক প্রভাবেও যুক্তরাজ্য বড় ধাক্কা খেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, জি৭ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসের জন্য এটি তিন দিক থেকে ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রথমত, আইএমএফ চলতি বছর ও আগামী বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে, জি৭-এর মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কা জানিয়েছে এবং জীবনযাত্রার মান বৃদ্ধির হার সবচেয়ে কমগুলোর একটি হবে বলে বলেছে।

রেজোলিউশন ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, জ্বালানি ও জ্বালানির দামের ঊর্ধ্বগতির কারণে চলতি বছর প্রতিটি পরিবারের অতিরিক্ত প্রায় ৪৮০ পাউন্ড খরচ হতে পারে, যেখানে মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে।

এমন অবস্থায় বৃহস্পতিবার ব্যবসা বিষয়ক মন্ত্রী পিটার কাইল নিশ্চিত করেছেন, খাদ্যসংকট মোকাবিলায় প্রস্তুতি নেয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ‘সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন’। টাইমস রেডিওকে কাইল বলেন, ‘আমরা ফাঁস হওয়া তথ্য নিয়ে মন্তব্য করি না। তবে বিষয়টি এখন সামনে এসেছে। আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে এই সংঘাত শুরুর পর থেকেই আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন পরিস্থিতি নিয়ে কাজ করছি… মানুষ যখন এসব ফাঁস হওয়া তথ্য পড়ে উদ্বিগ্ন হয়, তখন তাদের বুঝতে হবে যে আমরা এই ধরনের পরিকল্পনা করেই এগোচ্ছি’। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শুরু থেকেই এই বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন এবং অর্থনীতির বিভিন্ন খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে গভীরভাবে কাজ করছেন।

তবে কাইল জোর দিয়ে বলেন, বর্তমানে খাদ্যসংকট ‘উদ্বেগের কোনও বিষয় নয়’ এবং পরিস্থিতি বদলালে সরকার জনগণকে সরাসরি জানাবে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version