Home ইন্টারন্যাশনাল ইরাকে মার্কিন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় নাবিক নিহত

ইরাকে মার্কিন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় নাবিক নিহত

অনলাইন ডেস্ক : ইরাকের দক্ষিণাঞ্চলের বসরার কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের মার্কিন মালিকানাধীন একটি অপরিশোধিত তেল ট্যাংকার ইরাকের বসরার কাছে আক্রমণের শিকার হয়, যেখানে দুর্ভাগ্যবশত একজন ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান। ওই জাহাজে আরও ১৫ জন ভারতীয় ক্রু ছিলেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, তারা উদ্ধারকৃত ভারতীয় নাবিক ও ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।

এরআগে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে ইরাকের দক্ষিণাঞ্চলের আল-ফাও বন্দর এলাকায় দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ।

ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র সাদ মান বলেন, দুটি তেলবাহী ট্যাংকারে ‘কাপুরুষোচিত নাশকতামূলক হামলা’ চালানো হয়েছে।

তিনি জানান, হামলাটি ইরাকের জলসীমার ভেতরে সংঘটিত হয়েছে, যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন।

এদিকে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে ইরাকি জলসীমায় সংঘটিত এই হামলার পেছনে বিস্ফোরকবোঝাই নৌযান ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে।

হামলার পর দুটি ট্যাংকারে আগুন ধরে যায়। পরে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা নাবিকদের সরিয়ে নেওয়া হয়। এখনো আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির মূল্যায়নের কাজ চলছে।

সূত্র: আলজাজিরা, এনডিটিভি

RELATED ARTICLES

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে মুখ খুলল আমিরাত

অনলাইন ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা না চালানোর শর্তে ইরানকে ১০ বিলিয়ন বা ১...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

Recent Comments

Exit mobile version