Wednesday, June 10, 2026
Wednesday, June 10, 2026
Home ইন্টারন্যাশনাল আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ‌‌‘বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালানোর অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। একই মামলায় আরও দু’জনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইআরজিসির সঙ্গে ষড়যন্ত্র করে বাহরাইনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালানোর অপরাধে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এক বিবৃতিতে দেশটির সরকার বলেছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা বাহরাইনের সংবেদনশীল স্থাপনাগুলোর তথ্য সংগ্রহ এবং এ সংক্রান্ত আর্থিক লেনদেন অধিক সহজ করার কাজে জড়িত ছিলেন।

গত ৯ মে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, আইআরজিসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা কর্তৃপক্ষ আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একটি চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে। পাশাপাশি পাবলিক প্রসিকিউটরের তদন্তে ইরানের হামলার প্রতি তাদের সহানুভূতি দেখানোর মতো বিষয়গুলোও উঠে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর বাহরাইনসহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে; এমন পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান।

সূত্র: রয়টার্স।

RELATED ARTICLES

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। পাশাপাশি সৌদি আরব থেকে হজযাত্রী বহনকারী ফ্লাইটগুলোও অবতরণ করেছে বলে জানিয়েছে এএফপি, যা...

ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে বিশেষ শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে চায়: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে কোনো বিশেষ শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ভারত

অনলাইন ডেস্ক : পারমাণবিক অস্ত্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। পাশাপাশি সৌদি আরব থেকে হজযাত্রী বহনকারী ফ্লাইটগুলোও অবতরণ করেছে বলে জানিয়েছে এএফপি, যা...

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে বিশেষ শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে চায়: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে কোনো বিশেষ শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ভারত

অনলাইন ডেস্ক : পারমাণবিক অস্ত্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের...

Recent Comments