Home ইন্টারন্যাশনাল অবৈধ অভিবাসীদের গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

অবৈধ অভিবাসীদের গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

অনলাইন ডেস্ক : অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর প্রদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। নতুন পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার আটক অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা করছে তারা।

এ লক্ষ্যে আটক অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রজুড়ে ২২টি গুদাম নির্মাণ করা হবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতি কঠোর করেছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার অবৈধ অভিবাসীদের জন্য গুদাম নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

বর্তমানে আটককৃতদের দেশের যেখানে জায়গা পাওয়া যায় সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তবে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এখন সেই পদ্ধতি বদলে একটি সুশৃঙ্খল ‘ফিডার সিস্টেম’ বা সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে দ্রুত দেশান্তর (ডিপোর্টেশন) নিশ্চিত করা যায়।

প্রতিবেদন মতে, মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ আটকদের রাখার জন্য কমপক্ষে ২২টি গুদাম স্থাপনের জন্য ঠিকাদারদের সাহায্য চেয়েছে। বর্তমানে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি ৭০ হাজারের বেশি অভিবাসী আটক রয়েছেন। ২০২৬ সালের মধ্যে তাদের সবাইকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। টেক্সাসের দুটিসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংস্কার করা শিল্প গুদামে সাতটি বড় আকারের হোল্ডিং সেন্টার স্থাপন করা হবে। প্রতিটি সেন্টারে ৫ হাজার থেকে ১০ হাজার বন্দি থাকবে, যেখান থেকে অভিবাসীদের নির্বাসন করা হবে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গুদামগুলোতে ১৫টি ছোট আকারের কেন্দ্র স্থাপন করা হবে, প্রতিটিতে ৫০০ থেকে এক হাজার ৫০০ লোক থাকবে। বিশাল এই গুদামগুলো ভার্জিনিয়া, টেক্সাস, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া এবং মিজৌরির প্রধান লজিস্টিক হাবগুলোর কাছাকাছি স্থাপন করা হবে।

RELATED ARTICLES

জার্মানির শোধনাগারে রাশিয়া তেলের প্রবাহ বন্ধ করে দিচ্ছে: বার্লিন

অনলাইন ডেস্ক : জার্মানি জানিয়েছে, তাদের একটি শোধনাগারে তেল প্রবাহের পাইপলাইন বন্ধ করে দিতে যাচ্ছে রাশিয়া। মস্কোর রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসনেফ্ট তাদের জার্মান শাখার...

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়: ইরান

অনলাইন ডেস্ক : যুদ্ধ শুরুর পর ইরান বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া পুরো বিশ্বে অস্থিতরা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সুস্পষ্ট...

জ্বালানির দাম কমালো চীন

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারের প্রবণতার সঙ্গে মিল রেখে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন। চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জার্মানির শোধনাগারে রাশিয়া তেলের প্রবাহ বন্ধ করে দিচ্ছে: বার্লিন

অনলাইন ডেস্ক : জার্মানি জানিয়েছে, তাদের একটি শোধনাগারে তেল প্রবাহের পাইপলাইন বন্ধ করে দিতে যাচ্ছে রাশিয়া। মস্কোর রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসনেফ্ট তাদের জার্মান শাখার...

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়: ইরান

অনলাইন ডেস্ক : যুদ্ধ শুরুর পর ইরান বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া পুরো বিশ্বে অস্থিতরা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সুস্পষ্ট...

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

অনলাইন ডেস্ক : ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল স্টেশন, বিভিন্ন রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ প্রায় ৪০টি এলাকায় ৫জি সেবা চালু করা হয়েছে। এছাড়াও...

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপা‌নি ব‌্যবসায়ীরা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আজ (বুধবার) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাপানের ৩০ জন...

Recent Comments

Exit mobile version