Thursday, March 12, 2026
Thursday, March 12, 2026
Home বিনোদন ২৫০ কোটি রুপির বাড়িতে উঠছেন রণবীর-আলিয়া

২৫০ কোটি রুপির বাড়িতে উঠছেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক : ক’দিন আগেও যে বাড়ি ছিল পুরোনো স্থাপত্য, তা হয়ে উঠেছে অতি আধুনিক। ‘কাপুর ম্যানশন’-এর নতুন এই বাড়ির নাম ‘কৃষ্ণ রাজ’। রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের নাম থেকে ‘কৃষ্ণ রাজ’ নামকরণ। ছয়তলা এই বাড়ির নকশা তৈরি করেছেন নামি স্থপতিরা।

বাড়িতে রয়েছে বিশাল বারান্দা, ব্যক্তিগত জিম, ইনফিনিটি পুল, শিশুর খেলার জায়গা, এমনকি একটি ছোট থিয়েটার। বাড়ির ভেতরে কাঠ ও মার্বেলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে আধুনিক তবে ঐতিহ্যবাহী সাজসজ্জা। এমনই এক বিশাল নতুন বাড়ির মালিক হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, মুম্বাইয়ের সেলেব পাড়ায় রণবীর-আলিয়ার স্বপ্নের বাংলো এখন সম্পূর্ণ তৈরি। বান্দ্রায় উত্তরাধিকার সূত্রে পৈতৃক ভিটা পেয়েছিলেন তারকা দম্পতি ঋষি কাপুর ও নীতু কাপুর। সেখানেই গত দেড় বছরে সুদৃশ্য বিশালাকার বাংলো বানালেন রণবীর কাপুর ও আলিয়া ভাট; যার দাম ২৫০ কোটি রুপির বেশি!

মাসখানেক আগে জানা গিয়েছিল, খুব শিগগিরই শুভক্ষণ দেখে তারা সেই বাড়িতে উঠবেন। এবার বিবৃতি দিয়ে রণবীর-আলিয়া জানালেন, দীপাবলিতে নতুন বাড়িতে পা রাখতে চলেছেন তারা।

বিবৃতিতে রণবীর-আলিয়া বলেছেন, ‘এই দীপাবলিতে শুরু হবে এক নতুন অধ্যায়। এই শুভক্ষণে আমরা যখন গৃহপ্রবেশ অনুষ্ঠান করছি, তখন আপনাদের সমর্থন কাম্য। আশা করছি, এই অনুষ্ঠানে আমাদের পরিবার-পরিজন এবং প্রতিবেশীদের গোপনীয়তার কথা মাথায় রাখবেন। এই উৎসবে আপনাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা। শুভ দীপাবলি।’

RELATED ARTICLES

সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু...

ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক : আবারও আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে আদালত সূত্রে জানা গেছে। বুধবার প্রশান্ত...

বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক : উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিরোধীদলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ায় বিরোধীদলের ওয়াকআউট করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিরোধীদলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে...

মধ্যপ্রাচ্যে সংঘাতে ১১০০ এর বেশি শিশু হতাহত: ইউনিসেফ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১১০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে। গতকাল বুধবার জাতিসংঘের...

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

অনলাইন ডেস্ক : ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তর এবং বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে...

ইরাকে মার্কিন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় নাবিক নিহত

অনলাইন ডেস্ক : ইরাকের দক্ষিণাঞ্চলের বসরার কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) এ হামলার ঘটনা...

Recent Comments