Home বাংলাদেশ ১৬ বছর পর জাতীয় নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

১৬ বছর পর জাতীয় নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক : দেশের আসন্ন নির্বাচন কেন্দ্র করে একটি বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০০৮ সালের পর এবারই প্রথমবারের মতো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ফুল মিশন পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানায় বাংলাদেশে নিযুক্ত ইইউ ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার।

বিবৃতিতে জানানো হয়, ইইউর এই পর্যবেক্ষক দলে থাকবে ১৫০ থেকে ২০০ জন পর্যবেক্ষক, যারা নির্বাচনের প্রায় ছয় সপ্তাহ আগে থেকেই কার্যক্রম শুরু করবেন। সেই অনুযায়ী, মিশনের সদস্যরা জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

মাইকেল মিলার জানান, ২০০৮ সালের পর এবারই প্রথম ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ফুল মিশন পাঠাচ্ছে। এর আগে, ২০১৩ সালের নির্বাচনে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার অভাবের কারণে ইইউ পর্যবেক্ষক পাঠায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই মাসে সনদ স্বাক্ষর বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইইউর এই সিদ্ধান্তকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় আন্তর্জাতিক আস্থার পুনঃপ্রতিষ্ঠা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

 

RELATED ARTICLES

ছুটিতে ফাঁকা ঢাকা, ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহার ছুটিতে ছুটিতে ফাঁকা ঢাকা। এমন পরিস্থিতিতে শুক্রবারও (২৯ মে) রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

অনলাইন ডেস্ক : কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া অ্যালবিনো জাতের সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবার খামারেই ফিরেছে। বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের...

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির

অনলাইন ডেস্ক : দুর্গম পার্বত্য পথে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। মঙ্গলবার (২৭ মে)...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : চীনের মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। অতিরিক্ত যাত্রী বহনকারী একটি ছোট...

গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে আনতে ইসলায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন ইসরায়েরের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু। সেই সঙ্গে...

ছুটিতে ফাঁকা ঢাকা, ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহার ছুটিতে ছুটিতে ফাঁকা ঢাকা। এমন পরিস্থিতিতে শুক্রবারও (২৯ মে) রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে...

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেই ২ বড় তারকা

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের...

Recent Comments

Exit mobile version