Home খেলাধুলা সেনেগালের বিপক্ষে ঐতিহাসিক জয় ব্রাজিলের

সেনেগালের বিপক্ষে ঐতিহাসিক জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : আড়াই বছর আগে সবশেষ দেখায় সেনেগালের বিপক্ষে ৪-২ ব্যবধানে হেরেছিল ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে এবার সে প্রতিশোধ তুলে নিলো সেলেসাওরা। সেনেগালকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার আফ্রিকান কোনো দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শনিবার (১৫ নভেম্বর) লন্ডনে এস্তেভাও উইলিয়ান ও ক্যাসেমিরোর গোলে ফিফা প্রীতি ম্যাচে সেনেগালকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এই নিয়ে আফ্রিকান কোনো দেশের বিপক্ষে পঞ্চমবারের দেখায় প্রথম জয় পেল তারা। এর আগে মরক্কো ও ক্যামেরুনের কাছে হেরেছিল সেলেসাওরা।

সাদিও মানেদের বিপক্ষে তিনবারের দেখায় এটি প্রথম জয় ব্রাজিলের। ২০১৯ সালের অক্টোবরে প্রথমবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ২০২৩ সালের জুনে মুখোমুখি দেখায় সেলেসাওরা হার দেখে সেনেগালের কাছে।

এমিরেটস স্টেডিয়ামে আক্রমণের পর আক্রমণ করে দুটি গোলই আদায় করতে পেরেছে ব্রাজিল। ১৪টি শটের মধ্যে ছয়টি তারা লক্ষ্যে রাখতে পেরেছিল। অন্যদিকে দুই বছর আগে লিসবনে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জেতা সেনেগাল ১১ শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে একটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে ম্যাথিউস কুনহার শট গোলপোস্টে লেগে বল বাইরে যায়। ১৭ মিনিটে আবারও তার হেড আঘাত করে ক্রসবারে। মাঝে ডি-বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের শট রুখে দেন সেনেগালি কিপার এদুয়ার্দো মেন্দি।

অবশেষে এস্তেভাও’র কল্যাণে ২৮তম মিনিটে সাফল্যের দেখা পায় সেলেসাওরা। কাসেমিরোর থ্রু বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ডি-বক্সে পান এস্তেভাও। ছুটে এসে বক্সের ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এর সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। বক্সের খানিকটা বাইরে থেকে রদ্রিগোর নেয়া ফ্রি-কিক ক্রস বক্সের ছয় গজ দূরত্বে অরক্ষিত পেয়ে দেখেশুনে কোনাকুনির শটে জালে জড়ান এ মিডফিল্ডার। অভিজ্ঞ এই মিডফিল্ডার প্রথমে বল নিয়ন্ত্রণে নিয়ে মেন্দিকে পরাস্ত করেন।

৪৫তম মিনিটে গোল শোধের সুযোগ এসেছিল সেনেগালের সামনে। তবে ব্রাজিলের রক্ষণের নৈপুণ্যে একাধিকবার শট নিয়েও ব্যর্থ হয় সেনেগালিজরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ একটি সেভ দিয়ে ব্রাজিলের জাল অক্ষত রাখেন গোলরক্ষক এদেরসন মোরালেস।

দ্বিতীয়ার্ধে লড়াই জমিয়ে তোলে সেনেগাল। সাদিও মানেরা বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল। তবে কাঙ্খিত জালের দেখা পায়নি। অন্যদিকে ব্রাজিলও গোলের জন্য আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি। তাতে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

সাধারণ চোখে এটি ফিফা প্রীতি ম্যাচ হলেও ২০২৬ বিশ্বকাপের আগে শিষ্যদের ঝালিয়ে নিচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে সাত ম্যাচে চতুর্থ জয় পেলেন তিনি। আগামী ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বছর শেষ করবে সেলেসাওরা।

RELATED ARTICLES

কেনের জোড়া গোলে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেনের প্রথমার্ধের দুই গোলের ওপর ভর করে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে দলটি। পরে...

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ২০২২ কাতারে ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় ফাইনাল জিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার তাদের লক্ষ্য চতুর্থ শিরোপা। সেই...

মিশরের স্বপ্ন গুঁড়িয়ে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ল বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ‘জি’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে শেষ পর্যন্ত মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অন্যতম ফেবারিট বেলজিয়াম। সিয়াটল স্টেডিয়ামে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কেনের জোড়া গোলে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেনের প্রথমার্ধের দুই গোলের ওপর ভর করে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে দলটি। পরে...

‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক

অনলাইন ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটছে—জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের এমন...

ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ইসলামাবাদ মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে

অনলাইন ডেস্ক : সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন...

Recent Comments

Exit mobile version