Home ইন্টারন্যাশনাল সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে বিপাকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে বিপাকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : সরকারি অর্থে ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল বিমান কিনে পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। ডেমোক্রেটিক এমপিরা নোয়েমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।

মূলত গত শনিবার এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় নোয়েম এবং মন্ত্রণালয়ের অনান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি ১৭২ মিলিয়ন ডলার মূল্যের দু’টি বিলাসবহুল গালফস্ট্রিম জি৭০০ জেট বিমান কিনেছে।

এ প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান সিনেটর চাক শুমার সোমবার এক ভিডিওবার্তায় এ ঘটনাকে সরকারি অর্থের ‘যথেচ্ছ অপব্যবহার’ উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।

ভিডিওবার্তায় শুমার বলেন, ‘সরকারি জবাবদিহিতা দফতরের (জিএও)- মাধ্যমে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।’

তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলছি- এমন একটি সময় আমরা পার করছি, যখন মার্কিনিরা খাবার ও গৃহস্থালি সরঞ্জাম কেনার জন্য আগের চেয়ে বেশি অর্থ গুণছে, গাড়ির কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে, বিদ্যুতের বিল ক্রমশ বাড়ছে… সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নোয়েম ভাবছেন, এই মুহূর্তে জনগণের করের অর্থে নিজের ব্যবহারের জন্য “সবচেয়ে প্রশস্ত কেবিন” থাকার জন্য পরিচিত দুটি বিলাসবহুল জেট কেনা সবচেয়ে উত্তম সময়।’

এর আগে সিনেট অধিবেশনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই বিমান কেনার ব্যাখ্যা চেয়েছিলেন শুমার। কর্মকর্তাদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য এই বিমান দু’টি কেনা হয়েছে। তবে এ ব্যাখ্যা প্রত্যাখান করেছেন শুমার।

পৃথকভাবে, হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির র‍্যাঙ্কিং সদস্য রোজা ডেলাউরো এবং হোমল্যান্ড সিকিউরিটি সাবকমিটির র‍্যাঙ্কিং সদস্য রিপ্রেজেন্টেটিভ লরেন আন্ডারউড শনিবার নোয়েমের কাছ থেকে বিমান ক্রয় সম্পর্কে আরও তথ্যের জন্য অনুরোধ করেছেন।

সূত্র: আনাদোলু

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version