Friday, March 13, 2026
Friday, March 13, 2026
Home ইন্টারন্যাশনাল সমুদ্রতলে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন

সমুদ্রতলে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন

অনলাইন ডেস্ক : সাগরের নিচে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছে চীন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের ইয়ানতাই জেলার লাইজহৌ উপকূলে সাগরের তলদেশে অবস্থিক এই খনিকে এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনি বলে অভিহিত করেছেন চীনা কর্মকর্তারা।

চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সাগরতলের সেই খনিতে ৩ হাজার ৯০০ টনেরও (১৩৭.৫৭ মিলিয়ন আউন্স) বেশি স্বর্ণ আছে বলে ধারণা করছেন চীনা ভূতত্ত্ববিদরা, যা চীনের কেন্দ্রীয় ব্যাংকে মজুত মোট স্বর্ণের ২৬ শতাংশ।

চীনা প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে এটিই সবচেয়ে বড় একক সোনার মজুদ। তবে স্বর্ণের মজুতের পরিমাণ জানালেও নিরাপত্তাজনিত কারণে খনিটি সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি কর্মকর্তারা।

এরআগে গত নভেম্বর মাসে পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পায় চীন। সেই খনিটিতে প্রায় ১ হাজার টন স্বর্ণের মজুত আছে বলে ধারণা করা হচ্ছে।

একই মাসে লিয়াওনিং প্রদেশে একটি স্বর্ণের খনির সন্ধান পেয়েছিল পেয়েছিল চীন। সেই খনিটিতেও ১ হাজার ৪৪০ টন স্বর্ণ মজতি রয়েছে বলে জানান চীনা ভূতত্ত্ববিদরা।

প্রসঙ্গত, চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চীন বিশ্বের বৃহত্তম স্বর্ণের আকরিক উৎপাদক। গত বছর মোট ৩৭৭ টন স্বর্ণের আকরিক পাওয়া গেছে দেশটিতে। তবে উৎপাদনে নেতৃত্ব দেওয়া সত্ত্বেও, প্রমাণিত সোনার মজুতের দিক থেকে এখনও সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং রাশিয়ার মতো দেশগুলো থেকে চেয়ে পিছিয়ে রয়েছে চীন।

RELATED ARTICLES

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ছয় দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। গোপন কংগ্রেসনাল ব্রিফিংয়ে সিনেটরদের কাছে...

লেবানন দখল করার হুমকি ইসরায়েলের

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে গতকাল রাতে দেড়শরও বেশি রকেট ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার পর লেবানন দখল করার...

মধ্যপ্রাচ্যে সংঘাতে ১১০০ এর বেশি শিশু হতাহত: ইউনিসেফ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১১০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে। গতকাল বুধবার জাতিসংঘের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ছয় দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। গোপন কংগ্রেসনাল ব্রিফিংয়ে সিনেটরদের কাছে...

লেবানন দখল করার হুমকি ইসরায়েলের

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে গতকাল রাতে দেড়শরও বেশি রকেট ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার পর লেবানন দখল করার...

বিরোধীদলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ায় বিরোধীদলের ওয়াকআউট করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিরোধীদলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে...

মধ্যপ্রাচ্যে সংঘাতে ১১০০ এর বেশি শিশু হতাহত: ইউনিসেফ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১১০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে। গতকাল বুধবার জাতিসংঘের...

Recent Comments