Thursday, April 30, 2026
Thursday, April 30, 2026
Home বিনোদন শাড়িতে রেট্রো লুকে মারিয়া শান্তর বাজিমাত

শাড়িতে রেট্রো লুকে মারিয়া শান্তর বাজিমাত

বিনোদন ডেস্ক : ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবারের ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী মারিয়া শান্তর। নির্মাতা রায়হান রাফীর হাত ধরে সিনে দুনিয়ায় পা রেখেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার নিজের স্টাইলিশ লুক দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ফ্যাশন ফেস্টে মারিয়ার উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।

ফেস্টের সেই আয়োজনে মারিয়াকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। পরনে ছিল উজ্জ্বল লাল রঙের একটি আভিজাত্যপূর্ণ শাড়ি। এর সঙ্গে স্লিভলেস মাল্টিকালার ব্লাউজ এবং গলায় পাথরের কারুকাজ করা চকার নেকলেস তার লুকে যোগ করেছে বিশেষ মাত্রা।

হাতে লাল চুড়ি আর ছোট একটি ক্লাচ ব্যাগে নিজেকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে সব ছাপিয়ে তার চোখের গোল সানগ্লাসটি পুরো লুকে নিয়ে এসেছে একটি ক্ল্যাসিক রেট্রো ভাইব। এছাড়াও ব্যাকগ্রাউন্ডের সঙ্গেও মানানসই হয়ে ওঠে তার সাজ-পোশাক।

সেই ফেস্ট প্রাঙ্গণে একটি ভিন্টেজ নীল রঙের গাড়ির ওপর বসে মারিয়ার পোজ দেওয়া ছবিগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। হালকা মেকআপ আর পরিপাটি চুলের সাজে তাকে একদিকে যেমন গ্ল্যামারাস লেগেছে, অন্যদিকে তেমনি আভিজাত্য ফুটে উঠেছে।

অনুষ্ঠানে মারিয়ার সঙ্গে সিনেমার পরিচালক রায়হান রাফীসহ অন্য সহশিল্পীদেরও দেখা গেছে।

ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় এমনিতেই দারুণ উচ্ছ্বসিত মারিয়া। বুবলী ও নাজিফা তুষির মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বড় পর্দায় শুরুটা ভালোই হলো তার। সেই সাফল্যের মাঝেই তার এই বোল্ড ও ফ্যাশনেবল উপস্থিতি ভক্তদের মনে বাড়তি উন্মাদনা তৈরি করল।

 

RELATED ARTICLES

কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি

বিনোদন ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই গ্যালারিতে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতার প্রাণবন্ত উপস্থিতি। দলের জয়ে যেমন তিনি উচ্ছ্বসিত হন, তেমনি...

৭ কোটি টাকার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

বিনোদন ডেস্ক : সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বাগ্‌দান সেরেছেন ব্রিটিশ গায়ক-অভিনেতা হ্যারি স্টাইলস ও মার্কিন অভিনেত্রী জো ক্রাভিটজ। তবে এ বিষয়ে দুই তারকার কেউই...

রেড কার্পেটে ফিরছেন বিয়ন্সে, আরও থাকছেন যারা

বিনোদন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা ২০২৬’। আগামী ৪ মে, সোমবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান...

রেমিট্যান্সে রেকর্ড, এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : চলতি মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে...

হরমুজ খুলে দিতে আন্তর্জাতিক জোটের জন্যে যুক্তরাষ্ট্রের হাহাকার

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে এই...

যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে মাত্র একদিনে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে দখলদার ইসরায়েল। গতকাল বুধবার এসব সরঞ্জাম এসে পৌঁছায় বলে জানিয়েছে...

Recent Comments