Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home বিনোদন ৭ কোটি টাকার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

৭ কোটি টাকার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

বিনোদন ডেস্ক : সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বাগ্‌দান সেরেছেন ব্রিটিশ গায়ক-অভিনেতা হ্যারি স্টাইলস ও মার্কিন অভিনেত্রী জো ক্রাভিটজ। তবে এ বিষয়ে দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে একটি আন্তর্জাতিক বিনোদনমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত প্রায় আট মাস ধরে একসঙ্গে সময় কাটাচ্ছেন এই জুটি। ২০২৫ সালের আগস্টে ইতালির রোমে প্রথম তাঁদের একসঙ্গে দেখা যায়। পরে লন্ডনেও একাধিকবার ঘনিষ্ঠভাবে ধরা পড়েন তাঁরা। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনো কথা বলেননি কেউই।

সম্প্রতি লন্ডনে একসঙ্গে হাঁটার সময় জো ক্রাভিটজের হাতে বড় হীরার আংটি নজরে আসে ভক্তদের। বিদায়ের আগে হ্যারি স্টাইলসের চুম্বন সেই জল্পনাকে আরও জোরালো করে। জানা গেছে, জোর বাবা সংগীতশিল্পী লেনি ক্রাভিটজের সম্মতিও পেয়েছেন হ্যারি।

মার্কিন গণমাধ্যমের দাবি, জোর এনগেজমেন্ট রিংটির মূল্য প্রায় ৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকার সমান। এর আগে অভিনেতা চ্যানিং ট্যাটামের সঙ্গে বাগ্‌দানের সময়ও তাঁর আংটির মূল্য ছিল প্রায় ৫ লাখ ডলার।

উল্লেখ্য, জো ক্রাভিটজ ২০১৯ সালে অভিনেতা কার্ল গ্লুসম্যানকে বিয়ে করেছিলেন। তবে ২০২০ সালেই তাঁদের বিচ্ছেদ হয়। পরে চ্যানিং ট্যাটামের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০২৩ সালে বাগ্‌দান করলেও ২০২৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

অন্যদিকে হ্যারি স্টাইলসের ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। টেলিভিশন উপস্থাপক ক্যারোলিন ফ্ল্যাক থেকে শুরু করে কেন্ডাল জেনার, ক্যামিল রো এবং পরিচালক অলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে বিভিন্ন সময়ে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। তবে এবারই প্রথম তাঁর বাগ্‌দানের খবর সামনে এলো।

এদিকে বাগ্‌দানের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই চ্যানিং ট্যাটাম ইনস্টাগ্রামে একটি রহস্যময় কবিতা শেয়ার করেন।

RELATED ARTICLES

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

Recent Comments