Home ইন্টারন্যাশনাল রাশিয়া-চীন সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে: পুতিন

রাশিয়া-চীন সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে: পুতিন

অনলাইন ডেস্ক : শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ‘অভূতপূর্ব উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হতে না হতেই বেইজিংয়ে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার গভীর রাতে তাকে বহরকারী বিমানটি বেইজিংয়ে অবতরণ করে। এ সময় পুতিনকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পুতিন জানান, দীর্ঘদিন ধরে এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। জবাবে শি চিনপিং বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে দুই দেশকে একে অপরকে সহায়তা করা উচিত।

পুতিনও বলেন, চীনের জন্য রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে থাকবে। চীনে এটি পুতিনের ২৫তম রাষ্ট্রীয় সফর। দুই দিনের সফরে মঙ্গলবার রাতে বেইজিং পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

বুধবারের বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে উভয় পক্ষই ইঙ্গিত দিয়েছে, দুই দেশের সম্পর্ক আরো গভীর হচ্ছে। শি চিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠকের পর পুতিন দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এরপর বিভিন্ন নথিতে স্বাক্ষর করার কথা রয়েছে, যা কৌশলগত সহযোগিতা আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

চীন ও রাশিয়া যৌথভাবে একটি বিবৃতিও প্রকাশ করতে পারে বলে জানা গেছে। বৈঠকের পর পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি এক চীনা প্রকৌশলীর সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন।

চীন ও রাশিয়া যৌথভাবে একটি বিবৃতিও প্রকাশ করতে পারে বলে জানা গেছে। বৈঠকের পর পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি এক চীনা প্রকৌশলীর সঙ্গেও দেখা করবেন, যিনি তার শৈশবে পরিচিত ছিলেন। দিনের কর্মসূচিতে শি চিনপিংয়ের সঙ্গে ফটো প্রদর্শনী, সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠান এবং চায়ের আড্ডাও রয়েছে পুতিনের।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version