Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে : ইরান

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে : ইরান

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন যদি তেহরানের ‘রেড লাইন’ অতিক্রম করে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে সংঘাত ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই সতর্কবার্তা দিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের রেড লাইন অতিক্রম করা হলে ওই অঞ্চলে বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি।

শুধু তাই নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল-গ্যাস থেকে বঞ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‌‌‘‘বিপ্লবী গার্ড বাহিনী আবারও ঘোষণা করছে, আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে আমাদের পাল্টা জবাব এই অঞ্চলের সীমানার বাইরে হবে।’’

আইআরজিসি বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে; যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম। কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে।

সূত্র: এএফপি।

RELATED ARTICLES

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

Recent Comments

Exit mobile version