Friday, March 20, 2026
Friday, March 20, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাকসনট এলাকায় একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ন্যাশভিল শহর থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

তবে কারখানায় শিফট পরিবর্তনের সময় বিস্ফোরণ ঘটায় ভবনের ভেতরে সাধারণ দিনের তুলনায় কম শ্রমিক উপস্থিত ছিলেন। তবুও এখনো অনেকের খোঁজ মেলেনি। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে এবং আশপাশের ঘরবাড়ির কাচ কেঁপে ওঠে।

বিস্ফোরণে কারখানার একটি পুরো ভবন ধ্বংস হয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়ছে আকাশে, আশপাশের বেশ কিছু গাড়ি ও ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আরও ‘সেকেন্ডারি’ বিস্ফোরণ ঘটতে পারে।

এর আগে ২০১৪ সালের এপ্রিলে একই কারখানায় বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন। সামরিক ও বাণিজ্যিক খাতে বিস্ফোরক তৈরির জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। তারা মার্কিন সেনাবাহিনীর জন্য ডিনামাইট, ল্যান্ডমাইনসহ বড়-ক্যালিবার গোলার জন্য বিস্ফোরক সরবরাহ করে আসছে।

হিকম্যান কাউন্টি শেরিফের কার্যালয় স্থানীয় গণমাধ্যমকে জানান, উদ্ধারকর্মীরা এখনও ভেতরে প্রবেশ করতে পারছেন না কারণ ভেতরে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। হাম্প্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস বলেছেন, ‘এখন আমাদের প্রধান কাজ হলো ভুক্তভোগী ও তাঁদের পরিবারের পাশে থাকা।’ স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে প্রায় ১৫ মাইল দূরের বাড়িগুলো কেঁপে ওঠে। এক নারী বলেন, “আমি ভেবেছিলাম যুদ্ধ শুরু হয়েছে। মনে হয়েছিল ঘর ভেঙে পড়বে।” অনেকে জানালার কাচ ভেঙে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে মদ্যপান, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

সূত্র: সিএনএন, ডেইলি মেইল।

RELATED ARTICLES

ভয়েস অব আমেরিকা পুনরায় চালুর নির্দেশ মার্কিন আদালতের

অনলাইন ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) বন্ধ করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি ‘অবৈধ’ ছিল বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। রায়ে এক...

ইরানের হামলায় এবার ইসরাইলের তেল শোধনাগার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : কাতারের গ্যাসক্ষেত্রে হামলার পর এবর সরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে। পুরো শোধনাগারে আগুনে জ্বলছে।...

কাতারের গ্যাসক্ষেত্র ক্ষতিগ্রস্ত, সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ-পাকিস্তান

অনলাইন ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের বৃহত্তম গ্যাসক্ষেত্র রাস লাফান শিল্প নগরীর ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। এই স্থাপনা থেকেই পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে তরলীকৃত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভয়েস অব আমেরিকা পুনরায় চালুর নির্দেশ মার্কিন আদালতের

অনলাইন ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) বন্ধ করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি ‘অবৈধ’ ছিল বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। রায়ে এক...

ইরানের হামলায় এবার ইসরাইলের তেল শোধনাগার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : কাতারের গ্যাসক্ষেত্রে হামলার পর এবর সরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে। পুরো শোধনাগারে আগুনে জ্বলছে।...

কাতারের গ্যাসক্ষেত্র ক্ষতিগ্রস্ত, সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ-পাকিস্তান

অনলাইন ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের বৃহত্তম গ্যাসক্ষেত্র রাস লাফান শিল্প নগরীর ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। এই স্থাপনা থেকেই পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে তরলীকৃত...

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের, সম্মিলিত পদক্ষেপের হুমকি

অনলাইন ডেস্ক : ইরানের পক্ষ থেকে সৌদি আরব ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা আর সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির...

Recent Comments