Saturday, June 27, 2026
Saturday, June 27, 2026
Home ইন্টারন্যাশনাল মোদি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত, ভারতের মাটিতে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি

মোদি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত, ভারতের মাটিতে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি

অনলাইন ডেস্ক : বড় দুই সামরিক শক্তি রাশিয়া ও ভারতের একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। গত বছর স্বাক্ষরিত এবং বর্তমানে কার্যকর হওয়া দ্বিপাক্ষিক রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট (রেলস) চুক্তি উভয় দেশ একে-অপরের ভূখণ্ডে সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে।
রেলস চুক্তিকে বলা হয়েছে, শান্তিকাল ও যুদ্ধকালে একে-অপরের সামরিক ঘাঁটি, নৌবন্দর ও বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ করে দিতে হবে। এই চুক্তির মাধ্যমে ভারত প্রথমবারের মতো নিজেদের মাটিতে সাময়িকভাবে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে।

প্রায় আট বছর ধরে আলোচনার পর রেলস চুক্তিটি গত বছরের ফেব্রুয়ারিতে মস্কোতে স্বাক্ষরিত হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৫ ডিসেম্বর ফেডারেল আইনের আওতায় এতে অনুমোদন দেন।

চুক্তিটি ১২ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। তবে এর বিস্তারিত তথ্য রুশ কর্মকর্তারা চলতি সপ্তাহে প্রকাশ করেছেন।

রেলস চুক্তি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। তবে পারস্পরিক সম্মতিতে তা নবায়নের সুযোগ রয়েছে। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, উভয় দেশ একে অপরের ভূখণ্ডে ৩ হাজার সেনা, পাঁচটি যুদ্ধজাহাজ এবং ১০টি যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে।

অনুমোদনের পর ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, ‘চুক্তিটির উদ্দেশ্য হলো সামরিক ইউনিট মোতায়েন, যুদ্ধজাহাজের বন্দর ব্যবহার এবং উভয় পক্ষের সামরিক বিমানের জন্য আকাশসীমা ও বিমানঘাঁটির অবকাঠামো ব্যবহারের পদ্ধতি নির্ধারণ করা।’

জ্বালানি সরবরাহ, মেরামত এবং যুদ্ধজাহাজ ও বিমানের জন্য রসদ প্রদানও এই লজিস্টিকস সহায়তা চুক্তির অন্তর্ভুক্ত। বিশ্লেষকদের মতে, এর ফলে ভারতের সামরিক ভাণ্ডারের বড় অংশজুড়ে থাকা রুশ অস্ত্র ও সরঞ্জামের রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে।

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments