Home ইন্টারন্যাশনাল মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। ইরান থেকে প্রায় ২ হাজার ৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত ওই ঘাঁটিতে সেগুলো পৌঁছায়নি।

তবে এ হামলা থেকে ধারণা করা হচ্ছে, তেহরানের কাছে আগের তুলনায় আরও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে এএফপি পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

দ্য জার্নালের খবরে বলা হয়, একটি ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থাতেই বিকল হয়ে পড়ে। অন্যটি একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়।

তবে সেটি ধ্বংস করা গেছে কি না, তা স্পষ্ট নয়।
চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়া সেই দুটি ঘাঁটির একটি, যা ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক’ অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

মার্কিন বাহিনী এই ঘাঁটিতে বোমারু বিমানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করে রেখেছে। এটি এশীয় অঞ্চলের কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা আফগানিস্তান ও ইরাকে মার্কিন বিমান হামলার সময় ব্যবহৃত হয়েছিল।

১৯৬০-এর দশক থেকে চাগোস দ্বীপপুঞ্জ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পর সম্প্রতি ব্রিটেন তা মরিশাসের কাছে ফেরত দিয়েছে। তবে তারা এই দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ দিয়েগো গার্সিয়াতে সামরিক ঘাঁটির ইজারা বহাল রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

RELATED ARTICLES

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক : বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সুরক্ষায় ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে...

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ মোতায়েন রয়েছেন। যারা পাঁচটি দেশে ইরানি ড্রোন মোকাবিলায়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

যমুনায় কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : ঈদের দিন যমুনায় কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন...

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক : বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সুরক্ষায় ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে...

Recent Comments

Exit mobile version