Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home ইন্টারন্যাশনাল ‘মারাত্মক আর্থিক ধসের’ মুখে পড়েছে জাতিসংঘ

‘মারাত্মক আর্থিক ধসের’ মুখে পড়েছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক : সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘মারাত্মক আর্থিক ধসের’ মুখে পড়েছে জাতিসংঘ। এ সপ্তাহের শুরুতে সদস্য রাষ্ট্রগুলোকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই গুরুতর সংকটের কথা তুলে ধরেছেন।

চিঠিতে গুতেরেস সদস্য দেশগুলোকে জাতিসংঘের আর্থিক নিয়ম সংস্কারে সম্মত হতে অথবা সময়মতো ও পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন। চাঁদা দেওয়া না হলে সংস্থার কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, চাঁদা দেওয়ার বিষয়টি ‘এখনই নয়তো কখনোই নয়’-এই অবস্থায় এসে দাঁড়িয়েছে।

যদিও গুতেরেস কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি তবে বহুপাক্ষিক সংস্থাগুলোর জন্য যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনেড় অর্থায়ন কমানোর কারণে এ সংকট আরও তীব্র হয়েছে। ট্রাম্প প্রশাসন জাতিসংঘসহ ৬৬ টি সংস্থা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে এবং ‘বোর্ড অব পিস’ নামে একটি নতুন উদ্যোগ চালু করেছে।

জাতিসংঘের তথ্যমতে, সদস্য দেশগুলোর জিডিপি ও অন্যান্য সূচকের ভিত্তিতে বার্ষিক চাঁদা নির্ধারিত হয়। মূল বাজেটের ২২ শতাংশ দেয় যুক্তরাষ্ট্র, আর ২০ শতাংশ দেয় চীন। তবে ২০২৫ সালের শেষ নাগাদ রেকর্ড ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার চাঁদা বকেয়া ছিল।

চলতি মাসের শুরুতে জাতিসংঘ ২০২৬ সালের জন্য ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করে যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ কম। তবুও গুতেরেস সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জুলাইয়ের মধ্যেই সংস্থার নগদ অর্থ শেষ হয়ে যেতে পারে।

জাতিসংঘের ওয়েবসাইট অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত ১৯৩টি সদস্য দেশের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের নিয়মিত চাঁদা পুরোপুরি পরিশোধ করেছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

RELATED ARTICLES

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

অনলাইন ডেস্ক : ভারতের কাছে ৪২ কোটি ৮২ লাখ ডলারের সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments