Home বাংলাদেশ বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াতের সঙ্গে জোট: নাহিদ ইসলাম

বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াতের সঙ্গে জোট: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক : বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে জামায়াতের সঙ্গে সমঝোতায় আসা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। আধিপত্যবাদী শক্তি এখনো সক্রিয় এবং তারা নির্বাচন বানচাল করে জুলাই যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে চায়। এই পরিস্থিতিতে বৃহত্তর ঐক্যের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে নিজেদের সুরক্ষা এবং বৃহত্তর ঐক্যের লক্ষ্যে এনসিপি ১০ দলীয় জোটে অংশ নিচ্ছে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে এনসিপি দৃঢ় অবস্থান নিয়েছে এবং এটি তাদের দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ।

নাহিদ ইসলাম জানান, সোমবার মনোনয়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তিনি বলেন, “সমঝোতার ভিত্তিতে যাদের প্রার্থী করা হবে, তারাই মনোনয়নপত্র জমা দেবেন। সারা বাংলাদেশে আমরা একসঙ্গে নির্বাচনে অংশ নেব।”

নাহিদ ইসলাম আরও বলেন, যেখানে এনসিপির প্রার্থী থাকবে না, সেখানে জোটভুক্ত দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের সহযোগী সংগঠন। পাশাপাশি এনসিপি সারা দেশে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে।

তিনি জানান, এনসিপি গণভোটের পক্ষে ঐক্যবদ্ধ রাজনীতি চায় এবং এ বিষয়ে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। “আমরা জুলাই সনদের আলোকে দেশ গঠনের পরিকল্পনা করতে চাই। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষেই এনসিপি প্রচারণা চালাবে,” বলেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, জোটে থাকলেও এনসিপি ও জামায়াত নিজ নিজ আদর্শ অনুযায়ী আলাদাভাবে রাজনৈতিক কার্যক্রম চালাবে।

RELATED ARTICLES

বিরোধীদলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ায় বিরোধীদলের ওয়াকআউট করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিরোধীদলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে...

দ্বিগুণ দামে আরও ৩ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে স্পট মার্কেট থেকে দ্বিগুণ দামে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।...

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের...

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

অনলাইন ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় ইরানের হামলা ছিল মূলত প্রতিশোধমূলক। শনিবার ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র...

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।...

হরর সিনেমায় অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক : ভৌতিক বা হরর ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে,...

Recent Comments

Exit mobile version