Saturday, June 27, 2026
Saturday, June 27, 2026
Home স্বাস্থ্য বিশ্বে প্রথমবার রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি, ইতিহাস গড়ল সৌদি আরব

বিশ্বে প্রথমবার রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি, ইতিহাস গড়ল সৌদি আরব

অনলাইন ডেস্ক : রোবটিক নিউরোসার্জারিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রিয়াদে অবস্থিত কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে বিশ্বে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ব্যবহার করে ব্রেন বা মস্তিষ্ক টিউমার অপারেশন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

এই যুগান্তকারী অর্জন নিউরোসার্জিক্যাল চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রক্রিয়ায় রোবোটিক হাত ব্যবহার করে ৬৮ বছর বয়সী একজন ব্যক্তির ৪.৫ সেন্টিমিটার ব্রেন টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। ওই ব্যক্তি তীব্র মাথাব্যথাসহ বেশ কিছু মস্তিষ্কজনিত সমস্যায় ভুগছিলেন।

শুধু সফল অপারেশনই নয়, রোগীকে মাত্র ২৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ সচেতন অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে, যা মস্তিষ্কের সাধারণ অস্ত্রোপচারের তুলনায় প্রায় চারগুণ দ্রুত।

হাসপাতালটির এ সংক্রান্ত টিউমার বিশেষজ্ঞ ও প্রধান সার্জন ডা. হোমুদ আল-দাহাশ বলেন, ‘রোবোটিক সিস্টেম ব্যতিক্রমী নির্ভুলতা এবং নিয়ন্ত্রণ প্রদান করে, যা সার্জনদের উচ্চ স্তরের নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ নিউরোভাসকুলার কাঠামো শনাক্ত করতে সাহায্য করে।’

অস্ত্রোপচার শেষে একইদিনে রোগীর সচেতন হওয়া এবং স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রেও এই নিউরোসার্জিক্যাল উদ্ভাবন একটি নতুন মানদণ্ড বিশ্বের কাছে উপস্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

জানা গেছে. একটি থ্রিডি অপটিক্যাল সিস্টেম দ্বারা পরিচালিত এক ঘণ্টার ওই অস্ত্রোপচারের মাধ্যমে সার্জনরা মস্তিষ্কের স্পষ্ট ও বিবর্ধিত দৃশ্য লক্ষ্য করেছেন, যার ফলে তাদের কাজ করতে অনেক সুবিধা হয়েছে। উন্নত চিত্র-নির্দেশিত নেভিগেশন প্রযুক্তি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলোকে সুরক্ষিত রেখে সুনির্দিষ্ট টিউমার অপসারণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কিং ফয়সার হাসপাতালের সিইও ডা. মাজিদ আল-ফায়াদ এই মাইলফলকটিকে হাসপাতালের চলমান রুপান্তরের অংশ বলে উল্লেখ করে বলেছেন, ‘এই অর্জন বিশ্বব্যাপী চিকিৎসার ভবিষ্যত গঠনে কিং ফয়সাল হাসপাতালের ক্রমবর্ধমান ভূমিকাকে প্রতিফলিত করে।’

রোবটিক নিউরোসার্জারি আগমনের আগে জটিল মস্তিষ্কের অপারেশনগুলোতে চিকিৎসকদের হাতে থাকা মাইক্রোস্কোপই ছিল প্রধান ভরসা, যেখানে সফলতা নির্ভর করত চিকিৎসকের হাতের স্থিরতা ও দৃষ্টিনির্ভর নিখুঁত কাজের ওপর। কিন্তু রোবটিক সিস্টেম এখন সেই সীমাবদ্ধতা অতিক্রম করে দিয়েছে। উন্নত স্থিতিশীলতা, কম্পন নিয়ন্ত্রণ ও সূক্ষ্ম দৃশ্যায়নের মাধ্যমে এটি নিউরোসার্জারিতে নিরাপত্তা ও স্বচ্ছতার বৈশ্বিক মানদণ্ডকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।

এই যুগান্তকারী অপারেশন কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও রিসার্চ সেন্টারের রোবটিক সার্জারির ধারাবাহিক সাফল্যের আরেকটি সংযোজন। এর আগে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম রোবটিক হার্ট ট্রান্সপ্লান্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিল। আর এর মাধ্যমে রোবটিক ও মিনিমালি ইনভেসিভ সার্জারির শীর্ষ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়ে হাসপাতালটি।

২০২৫ সালের বিশ্বের ২৫০টি শীর্ষ একাডেমিক মেডিকেল সেন্টারের তালিকায় হাসপাতালটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রথম এবং বৈশ্বিকভাবে ১৫তম অবস্থানে রয়েছে। ২০২৪ সালে ব্র্যান্ড ফাইন্যান্স কর্তৃক মধ্যপ্রাচ্যের সবচেয়ে মূল্যবান স্বাস্থ্যসেবা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি নিউজউইকের ওয়ার্ল্ডস বেস্ট হাসপাতাল ২০২৫, বেস্ট স্মার্ট হাসপাতাল ২০২৫ এবং বেস্ট স্পেশালাইজড হাসপাতাল ২০২৬-এর তালিকাতেও স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি। এই স্বীকৃতিগুলোই প্রমাণ করে, উদ্ভাবননির্ভর রোগীসেবায় প্রতিষ্ঠানটি এখন চিকিৎসাখাতে বিশ্ব নেতৃত্বের পর্যায়ে উঠে গেছে।

RELATED ARTICLES

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশু হামে...

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ নারী

অনলাইন ডেস্ক : চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য দেখালেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির চিকিৎসকেরা। মাত্র তিন দিনেই পাকস্থলীর ক্যানসার থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ৪০ বছর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments