Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home বাংলাদেশ ভারতের সঙ্গে চুক্তি বাতিলের জল্পনা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের জল্পনা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়, অধিকাংশের অস্তিত্বই নেই।’

গত ১৯ অক্টোবর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে ভারতের সঙ্গে ‘বাতিল হওয়া’ চুক্তির একটি তালিকা প্রকাশ করা হয়। পোস্টটিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই চুক্তিগুলোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ফেনির পানি বন্টন নিয়ে কোনো চুক্তি নেই, স্থানীয় সরকার উপদেষ্টা কারও তথ্য রিপোষ্ট করেছেন, না করলেও পারতেন। বেশির ভাগ প্রকল্প বা চুক্তির কোনো অস্তিত্বই নেই।’

উপদেষ্টা বলেন, ‘একটা চুক্তি বাতিল করা হয়েছে। আদানির চুক্তির পর্যালোচনা চলছে। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মোংলা আইইজেড বাতিলের বিষয়টি পর্যালোচনা চলছে আর বাতিল হয়েছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট চুক্তি।’

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘কোনো বাংলাদেশিকেই রাশিয়া বা ইউক্রেনের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দেয়নি সরকার।’

প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ‘সবারই উচিৎ নিজ নিজ কাজ করা, সরকারকে অনেক কিছু চিন্তা করে কাজ করতে হয়।’

RELATED ARTICLES

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান...

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে গত এক বছরে বাংলাদেশিদের টাকা জমানোর হিড়িক পড়েছে। আজ বৃহষ্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments