Saturday, June 27, 2026
Saturday, June 27, 2026
Home কমিউনিটি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে টরন্টোতে প্রতিবাদ ও আলোচনা

বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে টরন্টোতে প্রতিবাদ ও আলোচনা

সাহিদুল আলম টুকু : অতি স¤প্রতি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য গত ২১ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ এক প্রতিবাদ ও আলোচনার আয়োজন করা হয়। টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত এই আয়োজনে উপস্থিত বক্তারা বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য অন্তবর্তীকালীন ডক্টর ইউনুসের সরকারের প্রতি নিন্দা জানায় এবং দেশের সকল ক্ষেত্রে সত্যিকারভাবে আইন শৃংখলা ব্যবস্থা পূর্ণভাবে প্রতিষ্ঠা করার দাবী জানান।

উল্লেখ্য, গত সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যা দেশের সাধারণ মানুষদের চরম নিরাপত্তাহীনতার মধ্যে নিয়ে গেছে। নিরাপরাধ দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ছাড়া দেশের প্রধান বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ এর ভবন লুঠতরাজ ও ভেঙ্গে ফেলা হয়। ধর্মীয় উগ্রবাদীদের এই অতি পরিকল্পিত এমন নাশকতামূলক কর্মকাণ্ডে রাষ্ট্রের আইন শৃংখলাবাহিনী কোন রকম দায়িত্ব পালন না করে অথর্বের মত সবকিছু শুধু অবলোকন করে গেছে। এছাড়া বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা প্রতিষ্ঠান ‘ছায়ানট’ ভবনে লুঠতরাজ ও ভেঙ্গে ফেলার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলে বর্তমান আইন শৃংখলা বাহিনী এবং সরকারের প্রতি নিন্দা জানান।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার আগেই দেশের স্বার্থে সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments