Monday, May 25, 2026
Monday, May 25, 2026
Home বিজ্ঞান প্রথমবারের মতো মহাকাশে বারবিকিউ পার্টি, ভিডিও ভাইরাল

প্রথমবারের মতো মহাকাশে বারবিকিউ পার্টি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক : মহাকাশে সাধারণত খাবার গরম করাই চ্যালেঞ্জ, সেখানে চীনা নভোচারীরা করলেন ইতিহাস। তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো বিশেষভাবে তৈরি ওভেনে রান্না করে খেয়েছেন ছয় নভোচারী। নতুন প্রযুক্তির এই সাফল্য শুধু মহাকাশ গবেষণার অগ্রগতি নয়, ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনে খাদ্য প্রস্তুতির সম্ভাবনাকেও নতুন দিশা দেখাচ্ছে।

অ্যাস্ট্রোনট সেন্টার অব চায়না (এসিসি) প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, শেনঝৌ–২০ এবং শেনঝৌ–২১ মিশনের মহাকাশচারীরা সদ্য পাঠানো বিশেষ একটি ওভেন ব্যবহার করে মুরগির উইংস বারবিকিউ করেছেন। তাদের ভাষায় মহাকাশে বারবিকিউ পার্টি। স্পেসডটকমের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোগ্রাভিটিতে রান্না উপযোগী এ ধরনের ওভেন মহাকাশ স্টেশনে এই প্রথম ব্যবহার করা হলো।

মহাকাশের অতি স্বল্প মহাকর্ষীয় পরিবেশে মাত্র ২৮ মিনিটে রোস্টেড চিকেন উইংস রান্না করেন তারা। সাধারণত মহাকাশে খাবার রান্না করা বড় চ্যালেঞ্জ হলেও, নতুন ওভেনটি তিয়ানগং স্টেশনের বিদ্যুৎ ব্যবস্থার ওপর কোনগ বাড়তি চাপ সৃষ্টি করে না এবং ধোঁয়াবিহীন সমান তাপমাত্রা বজায় রাখে। ভিডিওতে দেখা যায়, মহাকাশচারীরা বিশেষভাবে তৈরি একটি গ্রিলের পাত্রে মুরগির উইংস রেখে স্টেশনের দেয়ালে থাকা ছোট কেবিন-জাতীয় ওভেনে সেট করেন।

চায়না ডেইলিকে এয়ারোস্পেস নলেজেরর প্রধান সম্পাদক ওয়াং ইয়ানান বলেন, পৃথিবীতে ওভেনের ভেতর বাতাস ঘুরতে থাকে, কিন্তু মহাকাশে কনভেকশন বা তাপ সঞ্চালনের প্রক্রিয়াটি হয় না। তাই প্রকৌশলীদের ভিন্ন উপায়ে খাবার গরম করা, ধোঁয়া সামলানো এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা উদ্ভাবন করতে হয়েছে।

নতুন ওভেনের সর্বোচ্চ তাপমাত্রাও ১০০ ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে ১৯০ ডিগ্রি করা হয়েছে, যাতে মহাকাশচারীরা শুধু প্যাকেটজাত খাবার গরম নয়, বাস্তব অর্থে রোস্ট ও বেক করতে পারেন।

সূত্র : এনডিটিভি

RELATED ARTICLES

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে বাড়লো ঋণ সুবিধা, বেড়েছে ব্যক্তিগত ঋণের সীমাও

অনলাইন ডেস্ক : ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়ি কিনতে এখন থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। অন্যদিকে, ব্যক্তিগত গাড়ি কেনার ঋণসীমাও বাড়ানো...

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এটি দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এযাবৎকালের সবচেয়ে...

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

অনলাইন ডেস্ক : ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল স্টেশন, বিভিন্ন রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ প্রায় ৪০টি এলাকায় ৫জি সেবা চালু করা হয়েছে। এছাড়াও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

Recent Comments