Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Home খেলাধুলা পিএসজিকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের চাম্পিয়ন চেলসি

পিএসজিকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের চাম্পিয়ন চেলসি


স্পোর্টস ডেস্ক :
 ফিফা ক্লাব বিশ্বকাপে ফেভারিট দল ছিল বেশ কয়েকটি। রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামির মতো দলগুলোকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালের আগে সেই তকমা ভালোভাবে নিজেদের করে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে শিরোপার মঞ্চে ফরাসি ক্লাবটিকে বিধ্বস্ত করে চাম্পিয়ন চেলসি।

রোববার (১৩ জুলাই) রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। সবগুলো গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। ইংলিশ তারকা মিডফিল্ডার কোল পালমারের জোড়া গোলের পর শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার জোয়াও পেদ্রো।

এ নিয়ে ২০২২ সালের পর পুনরায় ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো চেলসি। তবে ব্লুজরা নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এর কৃতিত্ব নিশ্চয়ই বেশি। অন্য দিকে গত প্রায় এক যুগ চ্যাম্পিয়নস লিগ জয়ী দলই ক্লাব বিশ্বকাপ জিতে নিয়ে গেছে। সেই ধারা ভাঙলো স্টামফোর্ডের দলটি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই পিএসজয়ীকে চেপে ধরে চেলসি। যার ফল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি ব্লুজদের। ২২ মিনিটে গোলকিপার সানচেজের লম্বা পাসে গুস্তোর কাছ থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে চেলসিকে লিড এনে দেন কোল পালমার।

এই গোলের রেস কাটতে না কাটতেই ছয় মিনিট পর পালমার চেলসির ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের ডানপাশ থেকে বল টেনে বাঁপায়ের শটে বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি। বিরতির আগে আরেকটি গোল দেয় চেলসি। পালমারের পাসে ব্রাজিলিয়ান তরুণ পেদ্রো পিএসজি গোলকিপার দোনারুম্মার মাথার ওপর দিয়ে জালে বল পাঠান।

২৩ মিনিটের লম্বা বিরতি শেষে মাঠে ফিরে গোল শোধে মরিয়া ছিল পিএসজি। কিন্তু চেলসি কিপার রবার্ত সানচেজ বীরত্ব দেখান। ৫২ মিনিটে ছোট বক্সের সামনে থেকে উসমান দেম্বেলের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া ভিতিনহার শটও ডাইভ দিয়ে রুখে দেন সানচেজ।

নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে প্যারিসের ক্লাবটি ১০ জনের দলে পরিণত হয়। পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেস চেলসির ডিফেন্ডার কুকুরেল্লার চুল টেনে ধরার পর রেফারি হলুদ কার্ড দেখান। তবে ভিডিও অ্যাসিস্টান্ট রেফারির (ভিএআর) রিভিউয়ে সেই সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখতে হয়েছে তাকে।

বাকি সময়ে আর কেউ কিছু করতে পারেনি। শেষ বাঁশি বাজার পর হাতাহাতিতে জড়িয়ে পড়লেও একটু পর অবশ্য বাঁধভাঙা উদযাপনে মেতে ওঠে গোটা চেলসি শিবির। এদিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে শিরোপা লড়াই উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

RELATED ARTICLES

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি...

ব্রাহিমের রেকর্ড, ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক মরক্কো। ঘরের মাঠে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে সেমিফাইনালের টিকিট...

রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপে

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের পর বছরের শেষ ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে তাদের এগিয়ে যাওয়ার শুরুটা করেছিলেন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মিটিং-মিছিল আর দোষারোপের রাজনীতি নয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে...

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

অনলাইন ডেস্ক : চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন...

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে আচরণ করছে। দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের...

লাইনচ্যুত ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

অনলাইন ডেস্ক : দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা...

Recent Comments