Home অর্থনীতি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

অনলাইন ডেস্ক : জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।’

এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার।

যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাস আয়। তবে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে। সেই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
আর ২৯-৩১ জানুয়ারি প্রবাসীরা দেশে ২২ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন জানিয়ে তিনি আরো বলেন, ‘চলতি অর্থবছরের জুলাই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স।

বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৮০ শতাংশ।’ এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়।

RELATED ARTICLES

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

প্রবাসী আয়ে ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : গেল মার্চ মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। চলতি এপ্রিলেও এ প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এর প্রভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে...

দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এলো মার্চে

অনলাইন ডেস্ক : চলতি বছর মার্চে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। গত মাসে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশের ইতিহাসে এটি একক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments

Exit mobile version