Home ইন্টারন্যাশনাল ডলারের বিপরীতে রেকর্ড দরপতনে ভারতীয় রুপি

ডলারের বিপরীতে রেকর্ড দরপতনে ভারতীয় রুপি

অনলাইন ডেস্ক : টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড দরপতনের মুখে পড়েছে ভারতীয় রুপি। এদিন এক ডলারের বিপরীতে রুপির মান নেমে দাঁড়ায় ৯০.৮২-এ, যা দেশটির মুদ্রাবাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান প্রায় ৬ শতাংশ কমেছে। এর ফলে এশিয়ার প্রধান মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল পারফরম্যান্সের তালিকায় উঠে এসেছে রুপি। সোমবার যেখানে এক ডলারের বিনিময়ে ৯০.৭৮ রুপি লেনদেন হচ্ছিল, মঙ্গলবার তা আরও অবনতি হয়ে বাজারে অস্থিরতা বাড়িয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কারণে এই ঐতিহাসিক পতন ঘটেছে। এর মধ্যে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগ হ্রাস, শেয়ারবাজারের মন্দাভাব এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের তুলনামূলক সংযত নীতি।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এখনো কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নেই, যা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতির কারণে ভারতের রপ্তানি খাতে প্রতিযোগিতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে রুপির ওপর।

এছাড়া ডিসেম্বর মাসেই বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন। বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে রুপির পরিবর্তে ডলারের দিকেই বেশি ঝুঁকছেন। এতে স্থানীয় বাজারে রুপির চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বাজার পর্যবেক্ষকদের ধারণা, ভারতীয় রিজার্ভ ব্যাংক এই মুহূর্তে মুদ্রা রক্ষার চেয়ে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে রুপির পতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক খুব বেশি আক্রমণাত্মক হস্তক্ষেপ করছে না। এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাসের শেষ নাগাদ ডলারের বিপরীতে রুপির মান ৯১ ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রুপির দীর্ঘমেয়াদি দুর্বলতা ভারতের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব ফেলছে। নভেম্বর মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে নিফটি ৫০ সূচক প্রায় ১ দশমিক ৭ শতাংশ কমেছে। প্রায় ৫ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বিশাল এই বাজারে মুদ্রার অবমূল্যায়নের কারণে বিনিয়োগকারীদের আস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

তথ্যসূত্র : গালফ নিউজ

RELATED ARTICLES

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প, সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। আন্তর্জাতিক কূটনীতি এবং সংঘাত নিরসনে...

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়া—সতর্ক করল জাতিসংঘ

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই দেশটিতে খুব খারাপভাবে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তা টম ফ্লেচার। সোমালিয়ার রাজধানী মোগাদিশু সফরকালে কাতারভিত্তিক...

হরমুজ খুলে দিতে আন্তর্জাতিক জোটের জন্যে যুক্তরাষ্ট্রের হাহাকার

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে এই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প, সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। আন্তর্জাতিক কূটনীতি এবং সংঘাত নিরসনে...

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়া—সতর্ক করল জাতিসংঘ

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই দেশটিতে খুব খারাপভাবে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তা টম ফ্লেচার। সোমালিয়ার রাজধানী মোগাদিশু সফরকালে কাতারভিত্তিক...

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান...

রেমিট্যান্সে রেকর্ড, এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : চলতি মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে...

Recent Comments

Exit mobile version