Home ইন্টারন্যাশনাল ট্রাম্প-পুতিন দীর্ঘ ফোনালাপ, হাঙ্গেরিতে হবে বৈঠক

ট্রাম্প-পুতিন দীর্ঘ ফোনালাপ, হাঙ্গেরিতে হবে বৈঠক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। বৃস্পতিবার দুই নেতার মধ্যে দীর্ঘ ফোনালাপ হয়। এতে ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে দাবি করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে বৈঠকের বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি।

শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এতে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করতে পারেন তিনি।

এই বৈঠকের ঠিক এক দিন আগে পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিলেন ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুতিনের সঙ্গে এটি হবে তাঁর দ্বিতীয় বৈঠক। এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দুই নেতা বৈঠকে বসেন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে ওই বৈঠকে কোনো অগ্রগতি হয়নি।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আজকের টেলিফোন আলাপে দারুণ অগ্রগতি হয়েছে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই ‘অগৌরবজনক’ যুদ্ধ বন্ধ করা যায় কি না, তা দেখতে তিনি এবং পুতিন হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠক করবেন। সেখানে বৈঠকের বিষয়ে উভয়ে সম্মত হয়েছেন।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা আগামী সপ্তাহে ‘প্রাথমিক বৈঠক’ করবেন। তবে এই বৈঠক কোথায় হবে, তা এখনো ঠিক হয়নি।

শান্তিচুক্তিতে পৌঁছাতে রাশিয়া রাজি না হওয়ায় ট্রাম্প সম্প্রতি পুতিনের প্রতি ক্রমেই হতাশা প্রকাশ করে আসছিলেন। এরপর ট্রাম্পের এই ঘোষণা পুতিনের সঙ্গে তাঁর সম্পর্কের সর্বশেষ নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ফোনালাপের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে ‘দ্বিধাহীন ও আস্থাপূর্ণ’ আলোচনা হয়েছে। দুই নেতার বৈঠক আয়োজনে কাজ শুরু করেছে ক্রেমলিন।

RELATED ARTICLES

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প, সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। আন্তর্জাতিক কূটনীতি এবং সংঘাত নিরসনে...

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়া—সতর্ক করল জাতিসংঘ

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই দেশটিতে খুব খারাপভাবে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তা টম ফ্লেচার। সোমালিয়ার রাজধানী মোগাদিশু সফরকালে কাতারভিত্তিক...

হরমুজ খুলে দিতে আন্তর্জাতিক জোটের জন্যে যুক্তরাষ্ট্রের হাহাকার

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে এই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প, সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। আন্তর্জাতিক কূটনীতি এবং সংঘাত নিরসনে...

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়া—সতর্ক করল জাতিসংঘ

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই দেশটিতে খুব খারাপভাবে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তা টম ফ্লেচার। সোমালিয়ার রাজধানী মোগাদিশু সফরকালে কাতারভিত্তিক...

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান...

রেমিট্যান্সে রেকর্ড, এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : চলতি মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে...

Recent Comments

Exit mobile version