Saturday, March 14, 2026
Saturday, March 14, 2026
Home কানাডা ট্রাম্পের শুল্ক মোকাবেলায় বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা কার্নির

ট্রাম্পের শুল্ক মোকাবেলায় বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা কার্নির

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও বাণিজ্যিক চাপের প্রতিক্রিয়ায় কানাডার অর্থনীতিকে টেকসই ও স্বনির্ভর করতে বিলিয়ন ডলারের নতুন প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত ৫ই সেপ্টেম্বর, শুক্রবার অন্টারিওর মিসিসাগায় এক অনুষ্ঠানে তিনি এ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

কার্নি বলেন, “আমাদের ইতিহাস বলছে— চ্যালেঞ্জকে আমরা সবসময় সুযোগে পরিণত করেছি। এখন নতুন পরিবর্তনের মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সেই দায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষা বহন করতে হবে।”

ঘোষিত প্যাকেজে প্রায় ৫০ হাজার কর্মী একটি নতুন “রি-স্কিলিং প্যাকেজ”-এর আওতায় প্রশিক্ষণ পাবেন। নতুন কর্মসংস্থান বীমা (ইআই) দাবিদারদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি-ম্যাচিং প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে এবং একটি নতুন “স্কিলস-টু-জব” প্ল্যাটফর্ম চালু করা হবে।

দীর্ঘদিন কাজ করা কর্মীদের জন্য ইআই সুবিধা ৪৫ সপ্তাহ থেকে বাড়িয়ে ৬৫ সপ্তাহ করা হয়েছে। পাশাপাশি সাত লাখ পর্যন্ত কর্মীর জন্য এক সপ্তাহের অপেক্ষার সময়সীমা মওকুফ করা হয়েছে।

ব্যবসায়ীদের জন্য ঋণ ও তহবিল
ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন বাজার খুঁজতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা দিতে ৫ বিলিয়ন ডলারের “স্ট্র্যাটেজিক রেসপন্স ফান্ড” গঠন করা হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য ব্যবসা উন্নয়ন ব্যাংক অব কানাডার ঋণের সীমা ২ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ মিলিয়ন ডলার করা হয়েছে। বড় প্রতিষ্ঠানের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে।

আঞ্চলিক ট্যারিফ রেসপন্স ইনিশিয়েটিভের তহবিলও ৪৫০ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ বিলিয়ন ডলার করা হয়েছে।

‘কানাডিয়ান কিনুন’ নীতি
কার্নি বলেন, “বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভর করে আমরা অল্প মেয়াদি সুবিধা পেয়েছি, কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষতি করেছি। এখন কানাডিয়ান ট্যাক্সদাতার অর্থ দিয়ে কানাডিয়ান ব্যবসাকে এগিয়ে নিতে হবে।”

এখন থেকে সরকার ও ক্রাউন করপোরেশনগুলো প্রতিটি সরকারি ক্রয়ে কানাডিয়ান পণ্য ও সেবা বাধ্যতামূলকভাবে ব্যবহার করবে। আগে যেখানে “সর্বোত্তম চেষ্টা” নীতি ছিল, এবার তা বাধ্যতামূলক করা হলো।

কৃষি ও সামুদ্রিক খাতে প্রণোদনা
চীনের শুল্কে ক্ষতিগ্রস্ত ক্যানোলা, গরুর মাংস ও সামুদ্রিক খাতকে সহায়তা দিতে ৩৭০ মিলিয়ন ডলারের বায়োফুয়েল উৎপাদন প্রণোদনা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরিষ্কার জ্বালানি নীতিতে পরিবর্তন আনা হবে যাতে দেশীয় বায়োফুয়েল শিল্প শক্তিশালী হয়।

এ ছাড়া কৃষি ও সামুদ্রিক পণ্যকে নতুন বাজারে পৌঁছে দিতে বিপণন ও বাণিজ্য উদ্যোগ নেওয়া হবে।

বৈদ্যুতিক গাড়ির নীতিতে ছাড়
অটোমোবাইল শিল্পের দাবির মুখে ২০২৬ সালের জন্য বৈদ্যুতিক যানবাহন (ইভি) বাধ্যতামূলক কোটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ নীতি নিয়ে ৬০ দিনের পুনর্বিবেচনা শুরু হয়েছে।

বর্তমান নীতিমালায় বলা হয়েছে— আগামী বছরে ২০ শতাংশ, ২০৩০ সালে ৬০ শতাংশ এবং ২০৩৫ সালে ১০০ শতাংশ শূন্য-নির্গমন গাড়ি বিক্রি করতে হবে।

এ দিকে, কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভ্রে এ পরিকল্পনাকে “একটি বড় প্রদর্শনী কিন্তু প্রকৃত কোনো কাজ নয়” বলে মন্তব্য করেছেন। অটোয়ায় সাংবাদিকদের তিনি বলেন, “মার্ক কার্নির সময়টা কাগজপত্র ঘাঁটাঘাঁটি আর বৈঠকেই কেটেছে। এদিকে কানাডিয়ানরা চাকরি হারাচ্ছে, খাবার কিনতে পারছে না, বাড়ি কিনতে অক্ষম।”

তিনি অভিযোগ করেন, কার্নি ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় ব্যর্থ হয়েছেন এবং দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়েছে। অন্যদিকে কার্নির দাবি, এই প্যাকেজই কানাডাকে “অনিশ্চয়তা থেকে সমৃদ্ধির পথে” নিয়ে যাবে। সূত্র : সিবিসি

RELATED ARTICLES

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বার্ষিক ইফতার : কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া মাহফিল সম্পন্ন

হেলাল সরকার : ৮ মার্চ’২৬ রবিবার টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার’২৬, কুরআনের হাফিজদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিশ্ববাজারে অস্থিরতা, তেলের দাম আবারও বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পারস্য উপসাগরে আরও তিনটি কার্গো জাহাজে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি...

রাশিয়া-ইরান বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করতে চায়: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে রাশিয়া এবং ইরান ‘বিশ্ব অর্থনীতি ছিনতাই’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ...

ইরাকে বিমান বিধ্বস্তে মার্কিন সেনা নিহত বেড়ে ৬

অনলাইন ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে নিহত সেনার সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৩ মার্চ)...

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ছয় দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। গোপন কংগ্রেসনাল ব্রিফিংয়ে সিনেটরদের কাছে...

Recent Comments