Thursday, April 16, 2026
Thursday, April 16, 2026
Home খেলাধুলা বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে একযুগ আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে আজ। ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রতিশোধের ম্যাচে ১৪৪ রান লক্ষ্য পায় টাইগাররা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে লিটনের অর্ধশতকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ মিশন শুরু করে তাসকিনরা।

১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুটা করলেন পারভেজ হোসেন ইমন। তবে নিজের ইনিংসটা খুব বড় করতে পারলন না বাঁহাতি ওপেনার। এক ছয় হাঁকিয়ে ১৯ রানে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। এতে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ফিরতি উইকেটে লিটন দাসের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে বিদায় নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। বাঁহাতি ওপেনার ফেরেন ১৮ বলে ১৪ রানে।

দলীয় ৪৭ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে পরে পথ দেখায় লিটন-তাওহিদ হৃদয়। দুজনে মিলে তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। তাতে জয়ের ভিত পেয়ে যায় টাইগাররা। শেষ দিকে লিটন ৫৯ রানে আউট হলেও, সামনে থেকে ৩৫ রানের অপারিজিত ইনিংস খেলে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেন হৃদয়।

এর আগে বোলিংয়ে দারুণ করেছেন তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা। মিতব্যায়ী বোলিংয়ে ১৪৩ রানে হংকংকে থামিয়েছেন তারা। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ-তানজিম সাকিব-রিশাদ।

RELATED ARTICLES

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বল হাতে একাই ৯ উইকেট শিকার করেছেন তিনি। কালাহারি নারী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এই যুদ্ধ বিশ্বকে নিরাপদ স্থানে...

ইরানের সঙ্গে চুক্তির ‘সম্ভাবনা নিয়ে আশাবাদী’ যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার আলোচনা পাকিস্তানে হবে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট...

Recent Comments