Wednesday, March 11, 2026
Wednesday, March 11, 2026
Home ইন্টারন্যাশনাল ট্রাম্পের কারণে আমেরিকা ছাড়ছে ভারতীয় ছাত্ররা

ট্রাম্পের কারণে আমেরিকা ছাড়ছে ভারতীয় ছাত্ররা

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছেন।

চিকিৎসক ও প্রকৌশলীর মতো বিদেশি দক্ষ কর্মীর ভিসাও কমিয়ে দিয়েছেন। এর ফলে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে ভারত।

শুধু তাই নয়, উচ্চ শিক্ষায় আগ্রহী অনেক ভারতীয় শিক্ষার্থীও এখন পাচ্ছে না মার্কিন ভিসা। ফলে তাদের পাড়ি দিতে হচ্ছে অন্য কোনও উন্নত দেশে।

হাতে বিকল্প থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমেরিকাকে এড়িয়েই যাচ্ছেন অধিকাংশ ভারতীয় শিক্ষার্থী। তারা ভয় পাচ্ছেন আমেরিকা যেতে।

এতে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিতে উল্লেখযোগ্য হারে কমছে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা। বিদেশে ছাত্রদের পড়াশোনার পরিসংখ্যান নিয়ে বার্ষিক প্রতিবেদন ‘ওপেন ডোর-২০২৫’-এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

এতে বলা হচ্ছে, এই ‘ফল সিজন’-এ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের সংখ্যা ১৭ শতাংশ কমেছে। বিদেশি ছাত্রদের সংখ্যাগরিষ্ঠ ভারত থেকেই যায়।

প্রেসিডেন্টের কুর্সিতে বসে ডোনাল্ড ট্রাম্প একের পর এক নীতি বদলেছেন। আমেরিকায় বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর হয়েছেন।

সোমবার প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, কোভিডের সময়েও এমন হয়নি। কিন্তু এখন অন্য দেশের তুলনায় ভারত থেকে আমেরিকায় যাওয়ার জন্য আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি কমছে।

-এমএমএস

RELATED ARTICLES

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের কঠোর সমালোচনায় মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার। এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের আওতা বহির্ভূত ক্রমবর্ধমান ও...

হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ বের হতে দেব না: ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি...

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের কঠোর সমালোচনায় মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার। এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের আওতা বহির্ভূত ক্রমবর্ধমান ও...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। এর মাঝেই ফুটবলের বৈশ্বিক...

দ্বিগুণ দামে আরও ৩ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে স্পট মার্কেট থেকে দ্বিগুণ দামে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।...

হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ বের হতে দেব না: ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি...

Recent Comments