Sunday, April 26, 2026
Sunday, April 26, 2026
Home বাংলাদেশ দ্বিগুণ দামে আরও ৩ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

দ্বিগুণ দামে আরও ৩ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে স্পট মার্কেট থেকে দ্বিগুণ দামে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্য থেকে এক কার্গো এলএনজি আনা হবে। তিন কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ২ হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ২৮০ টাকা।

বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্ধারিত এজেন্ডার বাইরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব আনা হয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫–এর বিধি ১০৫(৩) (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে স্পট মার্কেট থেকে এসব এলএনজি কেনা হবে।

পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ৫–৬ এপ্রিল, ৯–১০ এপ্রিল এবং ১২–১৩ এপ্রিল—এই তিন সময়ে তিনটি কার্গো এলএনজি দেশে আনা হবে।

এর মধ্যে যুক্তরাজ্যের টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৯০৭ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩০৪ টাকা। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার।

তবে গত বছরের ৯ ডিসেম্বর একই প্রতিষ্ঠান থেকে এক কার্গো এলএনজি কেনা হয় ৪৩৬ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৮৫২ টাকায়। সে সময় প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ১০ দশমিক ৩৭ ডলার। অর্থাৎ এবার দ্বিগুণের বেশি দামে যুক্তরাজ্যের এই প্রতিষ্ঠান থেকে এলএনজি আমদানি করা হচ্ছে।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এলএনজি কেনা হবে। প্রতিটি কার্গোর জন্য ব্যয় ধরা হয়েছে ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার।

এর আগে গত ডিসেম্বরে একই প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনা হয়। এবার দক্ষিণ কোরিয়া থেকেও আগের তুলনায় দ্বিগুণের বেশি দামে এলএনজি আমদানি করতে হচ্ছে।

এরআগে, গত সপ্তাহে স্পট মার্কেট থেকে প্রায় দ্বিগুণ দামে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় স্পট মার্কেটে এলএনজির দাম বেড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

RELATED ARTICLES

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে আগস্টে

অনলাইন ডেস্ক : আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল বা জ্বালানি লোডিং কার্যক্রম। এরপর পরীক্ষামূলকভাবে জুলাইয়ের শেষ দিকে...

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপা‌নি ব‌্যবসায়ীরা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আজ (বুধবার) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাপানের ৩০ জন...

সংসদে জ্বালানির দাম বাড়ানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিধ্বস্ত গাজায় ধুমধাম করে বিয়ে ৩০০ যুগলের

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন বছরের বেশি সময় ধরে হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এরমধ্যেই সামান্য খুশির উপলক্ষ্য নিয়ে...

হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

অনলাইন ডেস্ক : হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক...

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পৌঁছানোর আগেই ইসলামাবাদ ত্যাগ করল ইরানের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক : ইসলামাবাদে দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ইরানের প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করেছে। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির...

নিহত লিমনের রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ‍খুনের অভিযোগ

অনলাইন ডেস্ক : ১৭ এপ্রিল থেকে নিখোঁজ সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়ের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার...

Recent Comments