Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home Uncategorized টরন্টোতে বাংলাদেশী স্বাদ আর আনন্দে অনুষ্ঠিত হলো ‘টেস্ট অব বাংলাদেশ’ উৎসব

টরন্টোতে বাংলাদেশী স্বাদ আর আনন্দে অনুষ্ঠিত হলো ‘টেস্ট অব বাংলাদেশ’ উৎসব

আতোয়ার রহমান : গত ৩০ আগস্ট, শনিবার ও ৩১ আগস্ট, রবিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত টরন্টোর ড্যানফোর্থ এভিনিউ ও বার্চমাউন্ট রোডে আনন্দমুখরভাবে অনুষ্ঠিত হয় পঞ্চম ‘টেস্ট অব বাংলাদেশ উৎসব ২০২৫’। ‘টেস্ট অব বাংলাদেশ’ এর উদ্যেক্তা রাসেল রহমান আয়োজিত দু’দিনের জমকালো এ পথ-উৎসবটি টরন্টো’র ড্যানফোর্থ এভিনিউ’র প্রায় এক কিলোমিটারব্যাপী এলাকায় সবুজ বৃক্ষ আচ্ছাদিত সুপরিসর রাস্তার দু’ধারে সঙ্গীত, নৃত্য, খাবার, শিল্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যের সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করে।

বাংলা সংস্কৃতির মিলন মেলার এই উদযাপনে কানাডা প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন স¤প্রদায়ের দর্শনার্থীরা ঐতিহ্যবাহী এবং সমসাময়িক বাংলাদেশের সাংস্কৃতিক অভিব্যক্তির নানা বৈচিত্রময় দিক উপভোগ করেন, ফ্যাশন, শিল্প ও কারুশিল্পে ভরা একটি প্রাণবন্ত বাজারের বিশাল পরিসর ঘুরে ঘুরে দেখেন এবং রেস্তোরাঁগুলির বাংলাদেশি খাবারের স্বাদ পরখ করেন।


উৎসবের দ্বিতীয় দিন বিকেলে বাংলাদেশের সমকালের জনপ্রিয় সংগীত শিল্পী বালাম ওপেন এয়ার কন্সার্টে তাঁর সুরের জাদুতে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক স্রোতাকে মুগ্ধ করে রাখেন। এছাড়া শাহনাজ বেলী, সেলিম চৌধুরী, ফারজানা লিমা সহ স্থানীয় এক ঝাঁক সংগীত শিল্পী তাঁদের সুরের মূর্ছনায় ও ছন্দের দোলায় দূরদুরান্ত থেকে আগত দর্শক স্রোতাদের মাতিয়ে রাখেন।

মঞ্চের বাইরে বিপুল সংখক দর্শনার্থীকে হস্তনির্মিত বাংলাদেশী কারুশিল্প এবং খাঁটি, সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করতে দেখা যায়। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিয়ে এর সাথে নিগুঢ় বন্ধন সৃষ্টির লক্ষে অনেক অভিভাবককে ছোটছোট ছেলেমেয়ে ও শিশু-সন্তানদের তাঁদের সাথে করে টরন্টো’র এবছরের সামার শেষের সর্ববৃহৎ এ মেলায় নিয়ে আসতে দেখা গেছে।

RELATED ARTICLES

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments