Saturday, March 14, 2026
Saturday, March 14, 2026
Home ইন্টারন্যাশনাল জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বিশ্বনেতাদের ওয়াক আউট

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বিশ্বনেতাদের ওয়াক আউট

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ৪র্থ দিন আজ শুক্রবার প্রথম বক্তা হিসেবে ভাষণ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু মঞ্চে ওঠার সাথে সাথে কয়েকশ দেশের নেতা ও প্রতিনিধিরা ওয়াকআউট করে বাইরে চলে যান।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুধুমাত্র আরব ও মুসলিম নেতারাই আজ ওয়াক আউট করেননি। তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরা। এসময় এ ওয়াক আউট থেকে নজর সরাতে নেতানিয়াহুর সমর্থকরা জোরে জোরে তালি দেন। এরমধ্যে নেতানিয়াহুর স্ত্রী ও নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও রয়েছেন।

এদিকে নেতানিয়াহুর এই ভাষণ গাজায় লাউডস্পিকারের মাধ্যমে সম্প্রচার করার নির্দেশ দিয়েছে ইসরয়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিউজ ও হা’রেৎজ- এর বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পুরো গাজা উপত্যকায় লাউডস্পিকার বসিয়ে নেতানিয়াহুর বক্তব্য সরাসরি সম্প্রচার করতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে গাজা সীমান্তে সামরিক যান ও ক্রেনের ওপর লাউডস্পিকার লাখাতে দেখা গেছে ইসরায়েলি সৈন্যদের।

এদিকে এ পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন ইসরায়েলি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের কেউ কেউ, কারণ এর ফলে সেনাদের এমন এলাকায় প্রবেশ করতে হবে যেখান থেকে তারা হামাসের টার্গেটে পরিণত হতে পারে।

এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের জিম্মিদের পরিবারের সদস্যরাও। তারা অভিযোগ করেন, জিম্মিদের জীবনকে ঝুঁকিতে ফেলে নেতানিয়াহু নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করছেন।

RELATED ARTICLES

সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই ইরানে কঠোর আঘাত...

ইরানের খার্গ আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা হামলা

অনলাইন ডেস্ক : ইরানের খার্গ আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বড় ধরনের হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়েছেন, হরমুজ...

রাশিয়া-ইরান বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করতে চায়: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে রাশিয়া এবং ইরান ‘বিশ্ব অর্থনীতি ছিনতাই’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই ইরানে কঠোর আঘাত...

ইরানের খার্গ আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা হামলা

অনলাইন ডেস্ক : ইরানের খার্গ আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বড় ধরনের হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়েছেন, হরমুজ...

বিশ্ববাজারে অস্থিরতা, তেলের দাম আবারও বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পারস্য উপসাগরে আরও তিনটি কার্গো জাহাজে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি...

রাশিয়া-ইরান বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করতে চায়: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে রাশিয়া এবং ইরান ‘বিশ্ব অর্থনীতি ছিনতাই’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ...

Recent Comments