Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home বিনোদন ব্যক্তিগত ভিডিও ফাঁসে মুকুট গেল থাই সুন্দরীর

ব্যক্তিগত ভিডিও ফাঁসে মুকুট গেল থাই সুন্দরীর

বিনোদন ডেস্ক : মুকুট জয়ের একদিন পরই নিজের খেতাব হারালেন থাই সুন্দরী সুফানি নইনোংথং। গত শনিবার মুকুট জেতার পরদিন মিস গ্রান্ড থাইল্যান্ড প্রতিযোগিতা কমিটি এক বিবৃতিতে সুফানির মুকুট বাতিলের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, সুফানির কার্যক্রম প্রতিযোগিতার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খেকে জানা যায়, সেদিন মুকুট জেতার পর আগামীতে মিস গ্রান্ড থাইল্যান্ড প্রতিযোগিতায় প্রাচুয়াপ খিরি খানের প্রতিনিধিত্ব করার কথা ছিল সুফানির।

কিন্তু এই অর্জনের ২৪ ঘণ্টার মধ্যেই তার কিছু বিতর্কিত ভিডিও অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে তাকে প্রাপ্তবয়স্কদের খেলনা ব্যবহার করতে, ই-সিগারেট টানতে এবং খোলা পোশাকে নাচতে দেখা যায়।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ২৭ বছর বয়সী এই সুন্দরী তার ফেসবুকে একটি পোস্টে বিতর্কিত ভিডিও ও নগ্ন ফটোশুটের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘করোনা মহামারির সময় আর্থিক সংকটের কারণে আমার অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে ‘অনলি ফ্যানস’ নামের একটি সাইটে অ্যাকাউন্ট খুলেছিলাম। আর এসব ভিডিও কনটেন্ট বানাতাম।’

তিনি আরও বলেন, ‘আমার মা বর্তমানে আর বেঁচে নেই। আমি এ ঘটনায় অনুতপ্ত। এটা আমার জন্য বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরও উন্নত করব এবং যেন এর পুনরাবৃত্তি না ঘটে।’

RELATED ARTICLES

ফারহান-রণবীরের বিরোধ মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন থ্রি’ থেকে অভিনেতা রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং এর জের ধরে প্রযোজনা সংস্থার ৪৫ কোটি...

বক্স অফিসে ‘মাইকেল’ ঝড়, হাজার কোটির পথে জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে...

নীল গাউনে কানে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কি দেখা যাবে না ঐশ্বরিয়া রাই বচ্চনকে? উৎসবের শুরু থেকেই এমন একটা গুঞ্জন বলিপাড়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

Recent Comments