Saturday, March 14, 2026
Saturday, March 14, 2026
Home ইন্টারন্যাশনাল চীন ক্ষমতা ও প্রভাবে আমেরিকাকে ছাড়িয়ে যাবে

চীন ক্ষমতা ও প্রভাবে আমেরিকাকে ছাড়িয়ে যাবে

অনলাইন ডেস্ক : একটি মার্কিন নতুন জাতীয় জরিপে প্রকাশ পেয়েছে যে, প্রায় তিন-চতুর্থাংশ আমেরিকান মনে করেন যে চীন ক্ষমতা এবং বৈশ্বিক প্রভাবে আমেরিকাকে ছাড়িয়ে যাবে, যদি তা ইতিমধ্যেই না ঘটে থাকে। কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ১,৫০০ প্রাপ্তবয়স্কদের মধ্যে ৪৭ শতাংশ বিশ্বাস করেন যে চীন ইতিমধ্যেই আমেরিকাকে ছাড়িয়ে গেছে অথবা আগামী পাঁচ বছরের মধ্যে তা করবে, আর ২৭ শতাংশ মনে করেন যে এই পরিবর্তন ঘটতে আরও বেশি সময় লাগবে।

মাত্র ২৬ শতাংশের ধারণা যে, চীন কখনই তা অর্জন করতে পারবে না।প্রযুক্তিকে ব্যাপকভাবে চীনের প্রধান সুবিধা হিসেবে বিবেচনা করে ৬৩ শতাংশ মার্কিন উত্তরদাতা এটিকে এমন এৎকটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন, যেখানে চীন আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে, যার মধ্যে ৭৪ শতাংশ ডেমোক্র‍্যাট, ৬২ শতাংশ স্বাধীন এবং ৫২ শতাংশ রিপাবলিকান উত্তরাদাতা অন্তর্ভুক্ত।

চীনের অর্থনৈতিক শক্তিকেও স্বীকৃতি দিয়েছেন মার্কিন উত্তরদাতারা। তাদের মধ্যে, ৪২ শতাংশ বলেছেন যে এই ক্ষেত্রে চীনের একটি অগ্রাধিকার রয়েছে। যদিও বেশিরভাগ মানুষ এখনও তারা আমেরিকাকে সামরিকভাবে শ্রেষ্ঠ বলে মনে করেন, এর বৈশ্বিক প্রভাবকে মূল্যবান মনে করেন। এই বাস্তবতা সত্ত্বেও, প্রায় তিন-চতুর্থাংশ বলেছেন যে এটি খুব বা কিছুটা গুরুত্বপূর্ণ।

উল্লেখযোগ্যভাবে, মার্কিন তরুণ প্রজন্মের ৬২ শতাংশ বলেছেন যে চীন যদি আমেরিকার চেয়ে বেশি ক্ষমতা অর্জন কওে, তাহলে তাদের জীবন খারাপ হবে না, যেখানে মাত্র ১৪ শতাংশ এটিকে বিপর্যয়কর বলে মনে করেন।

পরিচালিত জরিপটিতে আমেরিকার পক্ষপাতমূলক এবং প্রজন্মগত বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। রিপাবলিকানরা ডেমোক্র‍্যাটদের তুলনায় ১৮ শতাংশ বেশি উদ্বিগ্ন ছিলেন যে চীন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করলে তাদের ব্যক্তিগত জীবন খারাপ হবে।

৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ৫২ শতাংশ আমেরিকান এমন আশঙ্কা করেছেন, যেখানে কেবল ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মাত্র ২৭ শতাংশের মধ্যে এই আশঙ্কা রয়েছে।এদিকে, ৫৯ শতাংশ আমেরিকাকে বৈশ্বিক শক্তির মধ্যে অন্যতম হিসাবে দেখেন এবং ৫৪ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাচ্ছে।

এই সমীক্ষাটি ২০২৫ সালের পিউ রিসার্চ সেন্টারের একটি প্রতিবেদনকে প্রতিফলিত করে বলেছে যে, আমেরিকানরা চীনের প্রতি কম বৈরি মনোভাবের হয়ে উঠছে। একত্রে, তথ্যগুলো নির্দেশ করে, ওয়াশিংটন বৈশ্বিক আধিপত্য ধরে রাখতে বদ্ধপরিকর হলেও সাধারণ মার্কিন জনগণ ক্রমশ স্বীকার করছে যে, আমেরিকার আধিপত্য ম্লান হয়ে যাচ্ছে এবং খুব কম লোকই এটি রক্ষার খরচ বহন করতে ইচ্ছুক।

RELATED ARTICLES

সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই ইরানে কঠোর আঘাত...

ইরানের খার্গ আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা হামলা

অনলাইন ডেস্ক : ইরানের খার্গ আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বড় ধরনের হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়েছেন, হরমুজ...

রাশিয়া-ইরান বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করতে চায়: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে রাশিয়া এবং ইরান ‘বিশ্ব অর্থনীতি ছিনতাই’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই ইরানে কঠোর আঘাত...

ইরানের খার্গ আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা হামলা

অনলাইন ডেস্ক : ইরানের খার্গ আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বড় ধরনের হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়েছেন, হরমুজ...

বিশ্ববাজারে অস্থিরতা, তেলের দাম আবারও বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পারস্য উপসাগরে আরও তিনটি কার্গো জাহাজে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি...

রাশিয়া-ইরান বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করতে চায়: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে রাশিয়া এবং ইরান ‘বিশ্ব অর্থনীতি ছিনতাই’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ...

Recent Comments