Monday, June 22, 2026
Monday, June 22, 2026
Home ইন্টারন্যাশনাল চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবেন ব্রিটিশ নাগরিকরা

চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবেন ব্রিটিশ নাগরিকরা

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সফরকালে বৃহস্পতিবার চীন ব্রিটিশ নাগরিকদের জন্য কিছু ক্ষেত্রে ভিসামুক্ত ভ্রমণের নিয়ম শিথিল করতে সম্মত হয়েছে। লন্ডন আশা করছে, এই অংশীদারিমূলক চুক্তি যুক্তরাজ্যের সেবা খাত সম্প্রসারণে সহায়তা করবে।

স্টারমার বলেন, ৩০ দিনের কম সময়ের জন্য ভ্রমণ করলে ব্রিটিশ নাগরিকরা ভিসা ছাড়াই চীন সফর করতে পারবেন। তিনি শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর একে ব্যবসার জন্য ইতিবাচক সাফল্য হিসেবে তুলে ধরেন।

স্টারমারের এক বিবৃতিতে বলা হয়, কম্পানিগুলো ‘চীনে তাদের কার্যক্রম বিস্তারের উপায় খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছিল’ এবং ভিসামুক্ত ভ্রমণ সে বাজারে সম্প্রসারণ সহজ করবে, যার ফলে নিজ দেশে কর্মসংস্থান বাড়বে।

যুক্তরাজ্যের তুলনামূলকভাবে ধীরগতির অর্থনীতিতে প্রবৃদ্ধি সঞ্চার করা তার চার দিনের সফরের প্রধান লক্ষ্যগুলোর একটি।

যুক্তরাজ্য যাকে ‘নতুন অংশীদারি’ হিসেবে উল্লেখ করেছে, তার অংশ হিসেবে দুই দেশ একটি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায়ও সম্মত হয়েছে, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সেবা চুক্তির পথ সুগম করতে পারে এবং চীনে ব্যবসা করা ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর জন্য আরো সহায়ক হবে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের অর্থনীতি মূলত বৃহৎ সেবা খাতের ওপর নির্ভরশীল এবং এই অংশীদারির মাধ্যমে স্বাস্থ্যসেবা, আর্থিক ও পেশাদার সেবা, আইনগত সেবা, শিক্ষা ও দক্ষতা খাতে সংযোগ জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, যুক্তরাজ্য প্রতিবছর চীনে প্রায় ১৩ বিলিয়ন পাউন্ড মূল্যের সেবা রপ্তানি করে এবং চীন থেকে চাহিদা ক্রমেই বাড়ছে।

RELATED ARTICLES

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments