Wednesday, July 29, 2026
Wednesday, July 29, 2026
Home ইন্টারন্যাশনাল সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই ইরানে কঠোর আঘাত হানা হবে।’ একই সঙ্গে তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘আজই ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের হামলার মাত্রা হবে এখন পর্যন্ত সর্বোচ্চ।’

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ শেষ পর্যন্ত সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হরমুজ প্রণালিতে ইরানের হামলার বিষয়ে ট্রাম্প জানান, প্রয়োজনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিভিন্ন দেশের জাহাজকে সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র।

এর আগে কেন্টাকির হেবরন শহরে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা জিতেছি। তবে কাজ শেষ করতে হলে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে।

এদিকে ভার্জিনিয়ার আরলিংটন শহরে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সামনে এগিয়ে যাবে। ইরানে আজ আবারও সবচেয়ে বেশিসংখ্যক বিমান হামলা চালানো হবে।

হেগসেথ দাবি করেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে বড় ধরনের সামরিক সাফল্য পেয়েছে। দুই দেশের যৌথ হামলায় ইরানের ভেতরে ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এর মধ্য দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতাগুলো পরাজিত করা, ধ্বংস করা এবং অকার্যকর করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ীই যুক্তরাষ্ট্র এগোচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments