Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home বিনোদন গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেল যে সিনেমাগুলো

গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেল যে সিনেমাগুলো

বিনোদন ডেস্ক : সোমবার (৮ ডিসেম্বর) ঘোষণা করা হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরের মনোনয়ন। লস অ্যাঞ্জেলেস থেকে মার্লন ওয়ারনস ও স্কাই পি মার্শাল মনোনীত সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন।

আগামী ১১ জানুয়ারি জানা যাবে গোল্ডেন গ্লোব বিজয়ীদের নাম। এবারের আসরে কারা পেলেন কাঙ্ক্ষিত মনোনয়ন তা জেনে নেওয়া যাক।

মার্কিন অভিনেতা ও প্রযোজক লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সর্বোচ্চ নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। একজন সাবেক বিপ্লবীর মেয়েকে অপহরণের ঘটনা কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এরপরই আছে বহুভাষার পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। নরওয়ের বিখ্যাত পরিচালক জোয়াকিম ট্রিয়ার নির্মিত সিনেমাটি আটটি বিভাগে মনোনয়ন জিতেছে।

এছাড়াও মনোনয়নপ্রাপ্ত সিনেমাগুলো মধ্যে রয়েছে ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’, ভ্যাম্পায়ার ড্রামা ‘সিনার্স’, এবং গুইলারমো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমা।

‘হ্যামনেট’ সিনেমার জন্য মনোনীত হয়েছেন আইরিশ তারকা পল মেসকাল ও জেসি বাকলি। টেবিল টেনিস তারকা মার্টি মাউসারকে নিয়ে নির্মিত সিনেমা ‘মার্টি সুপ্রিম’-এর জন্য টিমোথি শ্যালামে মনোনয়ন পেয়েছেন।

ক্যারিয়ারের ১৪তম গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেন জর্জ ক্লুনি। তার অভিনীত সিনেমার নাম ‘জে কেলি’ । ডার্ক কমেডি ‘বুগোনিয়া’ সিনেমা দিয়ে সেরা অভিনেত্রীর দৌড়ায়ে এগিয়ে আছেন এমা স্টোন।

এবারের আসরে আন্তর্জাতিক সিনেমার বাজিমাত। কান চলচ্চিত্র উৎসবে, ‘পাম ডি’ বিজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে। এছাড়াও নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ আছে সেরা পুরস্কার জেতার তালিকায়।

RELATED ARTICLES

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

কলকাতায় ফিরেই আঘাত পেলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী সদ্যই বিয়েবার্ষিকী উদযাপন করে নিজ শহরে ফিরেছেন। বিয়ের আট বছর পূর্তি উপলক্ষে থাইল্যান্ড সফরে...

সাক্ষী হওয়ার আবেদন প্রত্যাহার, ইডির দাবি জ্যাকুলিন ‘অপরাধের অংশীদার’

বিনোদন ডেস্ক : ২০০ কোটি রুপির বহুল আলোচিত অর্থ পাচার মামলায় নতুন করে বড় ধরনের আইনি চাপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments